School College Shutdown: স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ সরকারের! কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, কবে খুলবে? যুদ্ধের জন্যই কি এই…

School College Shutdown: স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ সরকারের! কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, কবে খুলবে? যুদ্ধের জন্যই কি এই…

অয়ন ঘোষাল: বন্ধ থাকবে স্কুল-কলেজ (School College Shutdown)। কোথায় বন্ধ থাকবে, কতদিন? জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর সরকার (Jammu and Kashmir Education Ministry) এই সপ্তাহের শেষ পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উপত্যকা জুড়ে খামেইনি-হত্য়ার প্রতিবাদের  (pro-Khamenei protests) মধ্যেই এল এই ঘোষণা।

কাশ্মীরে ও লখনউয়ে

রবিবারই আয়াতোল্লা খামেইনির হত্যার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছিল কাশ্মীরে ও লখনউতে। হাজার হাজার মানুষ পথে নেমে পড়েছিলেন। হাতে ফেস্টুন নিয়ে তাঁরা এই ঘটনার নিন্দা জানান। কাশ্মীরের অনন্তনাগ-শ্রীনগরের সঙ্গে জুড়ে গিয়েছিল উত্তর প্রদেশের নবাবি শহরও। শিয়া মুসলিমদের একটি বড় অংশ রবিবার মার্কিন-ইসরায়েলি জোড়া আক্রমণে আয়াতোল্লার নিহত হওয়ার ঘটনার কড়া সমালোচনা করে।

খামেইনির মৃত্যুর পরে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনির মৃত্যুর পরে রবিবার থেকেই কাশ্মীর উপত্যকায় বিক্ষোভ শুরু হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে, বিক্ষোভের আগুন প্রশমিত করতে, সার্বিক শান্তির কথা বিবেচনা করে, দুই দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর বিক্ষোভ চলছে। তাই সরকার ৭ মার্চ শনিবার পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু একটি X-পোস্টে কাশ্মীরের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার কথা বলেছেন।

সন্ত্রস্ত শ্রীনগর

শ্রীনগরের লাল চক গত তিন দিন ধরে পুলিস সিল করে রেখেছে। রবিবার, খামেনেইয়ের হত্যার পরে হাজার হাজার মানুষ জড়ো হন এই লাল চকেই। তারপর, শহরের কেন্দ্রস্থলের সবকটি প্রবেশ এবং প্রস্থান পথ টিনের প্রাচীর এবং কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে কাশ্মীরে  মোবাইল ইন্টারনেট পরিষেবাও সীমিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আদেশ অনুসারে, আজ, বুধবার রাত ৮টা পর্যন্ত ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে কড়াকড়ি আরও বাড়ানো হতে পারে।

(Feed Source: zeenews.com)