
Palau- এর পতাকা লাগানো ওই তেলের ট্যাঙ্কার গত ২২ ফেব্রুয়ারি পৌঁছেছিল ওমানের মুসানদাম উপদ্বীপে। ওমানের দুকাম বন্দরে এই তেলের ট্যাঙ্কারের উপর ড্রোন নিয়ে হামলা চালানো হয়। ওমানের Maritime Security Centre (MSC) জানিয়েছে, SKYLIGHT তেলের ট্যাঙ্কার যেখানে Republic of (Palau)- এর পতাকা লাগানো ছিল, সেটির উপর হামলা হয় মুসানদাম সরকারের খাসাব বন্দরের ৫ নটিকাল মাইল উত্তরে। মোট ২০ জন ছিলেন ওই ট্যাঙ্কারে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানের নাগরিক। ২ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। ক্যাপ্টেনের কেবিন থেকে উদ্ধার হয় আশিস কুমারের দেহ।
২০ জানুয়ারি মার্চেন্ট নেভিতে যোগ দিয়েছিলেন বিহারের আশিস। প্রথমে যাওয়ার কথা ছিল দুবাইতে। ২২ ফেব্রুয়ারি ওমানের স্কাইলাইট জাহাজে ওঠেন তিনি। ক্যাপ্টেন হিসেবেই যাত্রা শুরু করেন আশিস, জানিয়েছেন তাঁর ভাই আকাশ। অন্যদিকে, রাজস্থানের নাগৌরের খিনওয়াতানা গ্রামের বাসিন্দা দলিপ সিং ২২ জানুয়ারি শুরু করেছিলেন তাঁর ডিউটি। আক্রমণ হওয়া তেলের ট্যাঙ্কারের ক্রু মেম্বার ছিলেন দলিপ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হামলার সময় জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশিস কুমারের সঙ্গে ছিলেন ক্রু মেম্বার দলিপ সিং। আশিস কুমার এবং দলিপ সিং- এর মৃত্যুর পাওয়া গিয়েছে।
ষষ্ঠ দিনেও অশান্ত মধ্যপ্রাচ্য। চলছে হামলা, পাল্টা হামলা। সূত্রের খবর অনুযায়ী, শুধু ইরানেই মৃতের সংখ্যা চোদ্দশো ছাড়িয়ে গেছে। ইরানে বোমাবর্ষণের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী। রাত থেকে তেহরানে আরও জোরদার বিমান হানা চালাচ্ছে ইজরায়েল। তেহরানের একধিক জায়গায় রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। স্থলে এবং জলে ইরানের একের পর এক সমরসম্ভার ধ্বংস করছে আমেরিকার মিসাইল ও বোমা। আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে তার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। শনিবার থেকে ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে আমেরিকা ও ইজরায়েলের।
(Feed Source: abplive.com)
