UPSC Civil Services Result: বেরোল UPSC-র রেজাল্ট, শীর্ষে অনুজ, দ্বিতীয় রাজেশ্বরী; কীভাবে দেখবেন মার্কস?

UPSC Civil Services Result: বেরোল UPSC-র রেজাল্ট, শীর্ষে অনুজ, দ্বিতীয় রাজেশ্বরী; কীভাবে দেখবেন মার্কস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission/UPSC)-এর ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। সিভিল সার্ভিস এগজামিনেশনের (Civil Services Examination/CSE) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। যাঁরা এই পরীক্ষায় বসেছিলেন, কীভাবে তাঁরা এর রেজাল্ট দেখতে পারবেন? ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে– এটি হল upsc.gov.in.! UPSC CSE ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর কয়েক হাজার পরীক্ষার্থীর স্বপ্ন আজ পূরণ হল।

টপারদের তালিকা 

মেধা তালিকায় শীর্ষস্থান দখলকারী পরীক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও শীর্ষ ১০-য়ে বেশ কয়েকজন মহিলা পরীক্ষার্থীর জয়জয়কার দেখা গিয়েছে।

শূন্যপদ

এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় বিদেশ পরিষেবা (IFS), ভারতীয় পুলিস পরিষেবা (IPS) এবং অন্যান্য কেন্দ্রীয় পরিষেবার (গ্রুপ এ এবং গ্রুপ বি) শূন্যপদগুলি পূরণ করা হবে।

কাট-অফ মার্কস 

এ বছরের সাধারণ (General), ওবিসি (OBC), এসসি (SC) এবং এসটি (ST) বিভাগের কাট-অফ নম্বরও আলাদাভাবে প্রকাশ করেছে কমিশন। প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ–তিনটি পর্যায়ের নম্বর যোগ করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

কীভাবে রেজাল্ট দেখবেন?

১. প্রথমে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান
২. হোমপেজে ‘Final Result-Civil Service Examination, 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. একটি পিডিএফ ফাইল খুলে যাবে। সেখানে নিজের রোল নম্বর বা নাম দিয়ে সার্চ করুন
৪. রেজাল্টটি ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখুন।

সফল প্রার্থীদের শীঘ্রই ক্যাডার বরাদ্দ করা হবে এবং প্রশিক্ষণের (Foundation Course) জন্য তাঁদের  লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক একাডেমি (LBSNAA)-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

(Feed Source: zeenews.com)