Weekend Trip: পকেটে মাত্র ৬০ টাকা? গাড়ি ভাড়ার চিন্তা ছেড়ে বাসে চেপেই পৌঁছে যান পাহাড়-জঙ্গলের এই স্বর্গরাজ্যে!

Weekend Trip: পকেটে মাত্র ৬০ টাকা? গাড়ি ভাড়ার চিন্তা ছেড়ে বাসে চেপেই পৌঁছে যান পাহাড়-জঙ্গলের এই স্বর্গরাজ্যে!

Weekend Trip: কম খরচে জয়ন্তী ঘুরতে চান? আলিপুরদুয়ার থেকে প্রতিদিন এনবিএসটিসির বাস যায় জয়ন্তী পর্যন্ত। মাত্র ৬০ টাকায় এই বাসে চেপেই পৌঁছে যাওয়া যায় প্রকৃতির কোলে। জানুন বাসের সময়সূচি ও রুট

আলিপুরদুয়ার, অনন্যা দে: কম বাজেটে একদিন জয়ন্তী ঘুরতে যেতে চাইছেন। কিন্তু গাড়ি ভাড়া করে যাবেন না ভাবছেন। তাহলে উপায় কি?জয়ন্তী রুটে চলাচল করে এনবিএসটিসির বাস। এই বাসে চেপেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যান জয়ন্তীতে।

এই একটি বাসের পরিষেবা বহাল রয়েছে এখনও।প্রতিদিন সকাল ৭ টা ও দুপুর ২টায় আলিপুরদুয়ার ডিপো থেকে ছাড়ে এই বাস। সকাল ৯ টা ও বিকেল ৪ টা-র সময় জয়ন্তী থেকে ছাড়ে এই বাসটি। সকাল ৭ টার বাসে চেপে গেলে ৯ টার মধ্যে জয়ন্তী পৌঁছে যাবেন আপনি।

আবার বিকেল ৪ টার সময় জয়ন্তী বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে ফিরতে পারবেন নিজের গন্তব্যে। এই বাসটি স্টপেজ রয়েছে দমনপুর, রাজাভাতখাওয়া, জয়ন্তী মোড় এলাকাতে। রাজাভাতখাওয়া এসে জয়ন্তী যাওয়ার ইচ্ছে থাকলে সহজেই উঠে যেতে পারবেন এই বাসে।

এই বাসটির সঙ্গে জড়িয়ে রয়েছে জয়ন্তীবাসীদের আবেগ। কারণ আলিপুরদুয়ার সদরে কোনও কাজ থাকলে এই বাসে চেপে তারা যাতায়াত করেন।৬০ টাকা ভাড়া দিয়ে জয়ন্তী থেকে আলিপুরদুয়ার এবং আবারও জয়ন্তীতে ফিরে আসা যায়।স্কুল, কলেজের পড়ুয়ারা এই বাস ব্যবহার করেন।

পর্যটনেও এই বাস জনপ্ৰিয় হয়ে উঠবে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের মতে এই বাসের কথা সকলে জানলেও সময়সূচি যার জন্য অসুবিধা হয়। আবার অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে এই বাস চলে কি না সেই বিষয়ে। তবে পর্যটন ব্যবসায়ীরা জানান, এই বাসে চেপে যাতায়াত অনেকটাই সাশ্রয় আনবে পর্যটকদের কাছে।

(Feed Source: news18.com)