
রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর এবং তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
অমিত শাহ
রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর এবং তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপরেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজ তাদের অরাজক আচরণের মাধ্যমে আরও একবার নীচে নেমেছে। ভারতের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে প্রটোকল অমান্য করে অপমান করার ঘটনা সেই কথাই প্রমাণ করে।”
এই প্রসঙ্গে তিনি আরও লেখেন, “এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল সরকারের ভিতরে কতটা অবক্ষয় তৈরি হয়েছে। তারা যেমন ইচ্ছামতো নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে, তেমনই দেশের রাষ্ট্রপতিকেও তাদের এই আচরণ থেকে রেহাই দেয় না।”
The TMC Government in West Bengal today hit a new low in its anarchic behaviour by humiliating the President of India with its glaring disregard for protocol.
This lays bare the rot in the TMC Government which not only violates the constitutional rights of citizens at will but…
— Amit Shah (@AmitShah) March 7, 2026
এছাড়াও এই পোস্টে তিনি আদিবাসীদের অসম্মান করা হয়েছে বলেও জানান। তিনি বলেন, “বিশেষ করে আমাদের আদিবাসী ভাই-বোনদের আয়োজিত একটি অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অসম্মান করা শুধু রাষ্ট্রপতির প্রতি নয়, আমাদের দেশ এবং সংবিধানিক গণতন্ত্রের মূল মূল্যবোধের প্রতিও অপমান।আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিকই গভীরভাবে আঘাতপ্রাপ্ত ও মর্মাহত।”
