
Authorities confirm that debris resulting from a successful interception caused a minor incident on the façade of a tower in Dubai Marina. The situation has been contained. No injuries were reported.
— Dubai Media Office (@DXBMediaOffice) March 7, 2026
এক্স মাধ্যমে দুবাই মিডিয়া অফিসের তরফে পোস্ট করে জানানো হয়েছে, ইরানের ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে গিয়ে সেই মিসাইলের কিছু ভাঙা অংশ আছড়ে পড়েছিল দুবাই মেরিনার একটি টাওয়ারে। তার জেরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেই আহত হননি। পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
تتعامل حالياً الدفاعات الجوية الإماراتية مع تهديدات صاروخية وطائرات مسيرة قادمة من إيران
وتؤكد وزارة الدفاع أن الأصوات المسموعة في مناطق متفرقة من الدولة هي نتيجة اعتراض كل من منظومات الدفاع الجوي للصواريخ البالستية، والمقاتلات للطائرات المسيرة والجوالة.UAE air defences are… pic.twitter.com/1as2aHDinq
— وزارة الدفاع |MOD UAE (@modgovae) March 7, 2026
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও এক্স মাধ্যমে জানানো হয়েছে যে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে সেখানে ইরানের দিক থেকে ধেয়ে আসা ড্রোন এবং মিসাইলগুলিকে প্রতিহত করার কাজ করছে। এয়ার ডিফেন্স সিস্টেম যে ইরানের মিসাইল এবং ড্রোনগুলিকে প্রতিহত করতে সফল হচ্ছে, সেই আওয়াজও শোনা গিয়েছে বলে জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে।
শনিবার দুবাইতে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কালো শোঁয়ার কুণ্ডলীও দেখা গিয়েছে। শনিবার দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অনেকেই দাবি করছিলেন যে দুবাই বিমানবন্দরেই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে অনেকেরই অনুমান ইরান ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে। তবে দুবাইয়ের সরকার সাফ জানিয়েছে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও হামলা হয়নি। কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে, এমন যেসব ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেগুলি দুবাই বিমানবন্দরের নয় বলেই জানানো হয়েছে সরকারের তরফে। দুবাইয়ের সরকারি সংবাদমাধ্যমের তরফেও জানানো হয়েছে যে, দুবাই বিমানবন্দরে কোনও হামলার ঘটনা ঘটেনি।
(Feed Source: abplive.com)
