
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। রবিবাসরীয় অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দল চ্যাম্পিয়ান হল নিউজিল্যান্ডকে হারিয়ে।
বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন টিম?
এবার খেলা দেখার ফাঁকেই জেনে নিন যে, বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন টিম? এমনকী রানার্সও হাঁফিয়ে যাবে পাওয়া টাকা গুনতে…গুনতে। কারণ আইসিসি ২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য পুরস্কার মূল্যের যে বাজেট রেখেছিল, এবার ২০২৬ সালে তার ২০ গুণ বাড়িয়েছে (T20 World Cup 2026 Prize Money)। টুর্নামেন্টের টোটাল প্রাইজ পুল, মানে মোট পুরষ্কারের পরিমাণ এবার ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা।
চ্যাম্পিয়ন এবং রানার্স কত টাকা করে পাবে?
আজ অমদাবাদে যে দল জয়ী হবে তারা পাবে ৩ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭.৪৮ কোটি টাকা। রানার্স দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪.৬৫ কোটি টাকা। সেমিফাইনালে উঠেও ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দলগুলির জন্য থাকছে ৭৯০০০০ মার্কিন ডলার। প্রায় ৭.২৪ কোটি টাকা। সুপার এইটে ওঠা দলগুলি ৩৮০০০০ মার্কিন ডলার পাবে। প্রায় ৩.৪৮ কোটি টাকার সমান। এমনকী সুপার এইটের আগেই যাদের কাপ অভিযান শেষ হয়েছে, তারা ২৫০০০০ মার্কিন ডলার পাবে। যা প্রায় ২.২৯ কোটি টাকা। আইসিসি এই আর্থিক কাঠামোই তৈরি করেছে যাতে প্রতিটি অংশগ্রহণকারী দল টুর্নামেন্ট থেকে আর্থিক ভাবে লাভবান হয়। ২০২৪ সালে ভুবনজয়ী ভারত ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। যেখানে রানার্স দক্ষিণ আফ্রিকা ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। ২০২৬ সালে বর্ধিত অর্থ প্রদান আইসিসির ক্রমবর্ধমান বাণিজ্যিক সাফল্য এবং টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রতিফলন ঘটায়।
ফাইনালে ভারতের দল: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা
ফাইনালে নিউ জিল্যান্ড দল: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি
(Feed Source: zeenews.com)
