)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাক-টু-ব্যাক টি-২০ বিশ্বকাপ (T20 World Cup Final 2026) জিতল ভারত। ভারতের ট্রফি ক্যাবিনেটে এখন জ্বলজ্বল করছে ৫টি বিশ্বখেতাব। ঝুলিতে- ১৯৮৩ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০০৭, ২০২৪ ও ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ। এই পাঁচ শিরোপা জয়েই একজন করে মালয়ালি ক্রিকেটারের উপস্থিতি রয়েছে। যার মানে ভারতীয় দল মালয়ালি ছাড়া ক্রিকেটের কোনও সংস্করণে কোনও বিশ্বকাপই জিতেনি। এই মর্মে বিশ্বকাপের সময়ে একটি পোস্টও ভাইরাল হয়েছিল। এমনকী ধারাভাষ্যকার রবি শাস্ত্রীরও বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে। যিনি কাপযুদ্ধ চলাকালীন এই বিষেয় উল্লেখ করেছিলেন। No Malayali No World Cup মর্মে বিস্তর ঝড়ও উঠেছে।
Who’s The Boss শো
দেশের জোড়া বিশ্বকাপজয়ী বিতর্কিত ফাস্ট বোলার এস শ্রীসন্থও এই মর্মে কিছুদিন আগে কথা বলেছিলেন। ভারত বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো এখন ঘুরে ফিরে আসছে। গতবছর থেকে হরভজন সিং ও তাঁর স্ত্রী গীতা বসরা Who’s The Boss শো শুরু করেছেন ইউটিউবে। সেলে ক্রিকেটার এবং তাঁদের স্ত্রীরাই এই শোয়ের অতিথি হয়ে আসেন। গত মাসে এপিসোড সিক্সে শ্রীসন্থ ও তাঁর স্ত্রী ভুবেনশ্বরী কুমারী এসেছিলেন। সেখানে এসেই প্রাক্তন পেসার ভারতের বিশ্বজয়ের অদ্ভুত প্যাটার্ন নিয়ে কথা বলেছিলেন। শ্রী-র বক্তব্যের সেই অংশটুকুর ক্লিপিংস নিয়েই নেটপাড়ায় অনেকে পোস্ট করছেন।
কী বলছেন এস শ্রীসন্থ?
ভারতীয় ক্রিকেটার ভাজ্জি-গীতার শোয়ে এসে জানান যে, ভারতের নির্দিষ্ট ২ রাজ্যের ক্রিকেটারই বারবার বিশ্বকাপ জিতিয়েছে। তিনি কেরালা ও পঞ্জাবের কথা বলেছেন। শ্রী পরিসংখ্যান দেখিয়ে বলেছেন যে, একজন মালয়ালি এবং একজন সর্দারজি (পঞ্জাবি) থেকেছে ভারতের প্রতিটি বিশ্বজয়ী টিমে। শ্রীসন্থ বলেন, ‘১৯৮৩ বিশ্বকাপে দলে মালয়ালি সুনীল ওয়ালসনের সঙ্গেই সর্দারজি বলবিন্দর সিং সান্ধু ছিলেন। ২০০৭ ও ২০১১ সালে আমি আর তুমি ছিলাম দলে। ২০২৪ সালে সঞ্জু স্যামসন ও অর্শদীপ সিং ছিল।’ ঘটনাচক্রে ২০২৬ সালেও সূর্যকুমারের দলে সেই সঞ্জু-অর্শদীপের মালয়ালি ও সর্দারজি জুটি ছিল।
(Feed Source: zeenews.com)
