
Iran Israel US War: পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের ১ ভারতীয় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইরাকের কাছে একটি আমেরিকার তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। একটি আত্মঘাতী জাহাজের সাহায্যে হামলা চালানো হয়েছে আমেরিকার ওই তেলের ট্যাঙ্কারে। জানা গিয়েছে, এই তেলের ট্যাঙ্কারের নাম ‘Safesea Vishnu’ এবং ইরাকের জলভাগেই এই তেলের ট্যাঙ্কারের উপর আক্রমণ করা হয়েছে। এই হামলার জেরে এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর।
STORY | Indian national killed in attack by Iran against US-owned oil tanker Safesea Vishnu in Iraqi waters
An Indian national has reportedly been killed in an attack carried out by Iran using a “suicide” boat against a US-owned oil tanker near Iraq.
READ:… pic.twitter.com/9QzCi6MOWv
— Press Trust of India (@PTI_News) March 12, 2026
JUST IN – American owned oil tanker struck by explosive drone boats near Iraqi waters, preliminary reports indicate — TankerTrackers pic.twitter.com/Tpu1tXje6u
— Disclose.tv (@disclosetv) March 11, 2026
আজ ১২ মার্চ পশ্চিম এশিয়ার যুদ্ধ পড়ল ১৩ দিনে। সাম্প্রতিক ঘটনা নিয়ে মোট ৩ জন ভারতীয়র মৃত্যু হয়েছে এই যুদ্ধের আবহে। ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। ১৩ দিন ধরে লাগাতার ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইজরায়েল ও আমেরিকার। সময়ের সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দু’পক্ষই।
ওমানের সাল্লাহ বন্দরে ড্রোন হামলা চালাল ইরান। একাধিক জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। যদিও বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতি হয়েনি বলে জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম। এরমধ্যেই ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন ওমানের সুলতান। ওমানে পরপর হামলার কড়া নিন্দা করেছেন তিনি। ওমান তার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরে মোজতবা খামেনেইকে অভিনন্দনও জানান ওমানের সুলতান, তারপরেও সেখানে হামলা চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল ওমান। যুদ্ধ শুরু পরে সেই প্রক্রিয়া ভেস্তে যায়।
অন্যদিকে ইরাকের কাছে জলপথে একটি তেলের ট্যাঙ্কারের উপর হামলা হয়। বেইরুট সৈকতে গৃহহীনদের তাঁবু লক্ষ্য করে পরপর বোমাবর্ষণ করেছে ইজরায়েল। আল-কুদসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে কেরমান প্রদেশে শত্রুপক্ষের এক ড্রোন গুলি করে নামিয়েছে ইরানের সেনা। ইজরায়েলের দিকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা করছে হিজবুল্লা।
(Feed Source: abplive.com)
