)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উপসাগরীয় অঞ্চলে ক্রমেই বাড়ছে ভয়াবহ যুদ্ধের উত্তেজনা। ইসরায়েল-আমেরিকার যৌথ হামলার (Israel US attack on Iran) জবাবে আমেরিকার ঘাঁটিতে থাকা উপসাগরীয় দেশগুলি ইরানের টার্গেট লিস্টে। আমিরশাহী, কাতার, বাহারিন, কুয়েত এবং সিরিয়ায় পরপর বিস্ফোরণ খবর আসতেই থাকছে। আর এবার দুবাইয়ের ডাউনটাউন এলাকা লাগাতার বিস্ফোরণের কেঁপে গেল। ঠিক এখানেই মুখ তুলে দাঁড়িয়ে বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খালিফা (Burj Khalifa)। সংবাদসংস্থা এএফপি-র রিপোর্ট বলছে, বৃহস্পতিবার ১২ মার্চ অন্ততশক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা। ইরানের এই বিস্ফোরণ ছিল ইসরায়েল-আমেরিকাকে জবাব।
ধুলিস্যাৎ ২৭১৭ ফুট বুর্জ খলিফা?
বিস্ফোরণের পর একটি আবাসিক এলাকার উপর আকাশে ছোট ছোট ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। যা পরিস্থিতির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। দুবাই যদিও ‘ছোট ড্রোন ঘটনা’ হিসেবেই জানিয়েছে। আল বাদা এলাকায় ছোট ড্রোন হামলা হয়েছে বলেই খবর। তবে ড্রোন হামলায় হতাহতের কোনও খবর নেই। দুবাইয়ের সরকারি মিডিয়া নিশ্চিত করেছে। দুবাইয়ের প্রাণকেন্দ্র ডাউনটাউন দুবাই। এখানেই রয়েছে ২৭১৭ ফুটে বিশ্বের দীর্ঘতম অট্টালিকা বুর্জ খালিফা। পাশাপাশি রয়েছে বিশাল শপিং কমপ্লেক্স দুবাই মলও। এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণ দুবাই ফাউন্টেনও ঠিক এখানে। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে স্কাইস্ক্র্যাপার ও আধুনিক পরিকাঠামোর ডাউনটাউনকে অনেকেই ‘হার্ট অফ দুবাই’ বলেও উল্লেখ করেন। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ও ব্যবসায়ী ভিড় করেন। তবে এই ড্রোন হামলায় বুর্জ খলিফা, দুবাই মল বা দুবাই ফাউন্টেনের কোনও ক্ষতিই হয়নি। সেই অঞ্চলে কেবলই বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিয়োতে দাবি করা হয়েছিল, বুর্জ খলিফার কাছে ইরান ড্রোন হামলা চালাচ্ছে!যদিও ভিডিয়োটির সত্যতা এবং অবস্থান কোনও তরফেই যাচাই করা হয়নি বলে জানা যায়।
ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চল ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই অঞ্চলে ২৪ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ৭ মার্কিন সেনা সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছে। দুবাইয়ের আর্থিক প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতেই বলেছে। জরুরি পরিস্থিতির পরিকল্পনাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে Citibank-সহ মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান, ডেটা সেন্টার ও প্রযুক্তি সংস্থাগুলিকে লক্ষ্য করে হুমকির কথা বলা হয়েছে। গত সপ্তাহে দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে হামলার পর আমিরশাহীতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পরই নতুন করে যা উদ্বেগ বাড়িয়েছে
যে কোনও মুহূর্তে আক্রমণ
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরসিজি), দেশের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মার্কিন ব্যাংকগুলির কাছাকাছি যেতে বারণ করেছেন। এই প্রতিষ্ঠানগুলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেই খবর। এর আগে আমেরিকার সরকারও আমিরশাহীতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছিল, সম্ভব হলে তাঁরা যেন দেশ ছাড়ার কথা বিবেচনা করে।
(Feed Source: zeenews.com)
