
War in Strait Of Hormuz: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ ‘স্ট্রেট অফ হরমুজ’ যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে আমেরিকা এই পথে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা (escort) দেবে।
বছরের দ্বিতীয় মাস থেকেই চলা ইরান ইসরায়েল যুদ্ধ- মার্চ মাসে ভয়াবহ আকার নিয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েল সম্মিলিত ও নজিরবিহীন আক্রমণ সারা পৃথিবী নিন্দা করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিগত কয়েক দিনে ইরান ও লেবাননের অন্তত ১৫,০০০ জায়গায় আক্রমণ করেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশি জায়গায় হামলা চালানো হচ্ছে এবং শুক্রবার অর্থাত্ আজ রাতের আক্রমণ হবে এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী ও ব্যাপক। সারা পৃথিবী অবাক হয়ে দেখবে এই আক্রমণ-জানিয়েছে ট্রাম্প।
(Feed Source: zeenews.com)
