Agra Woman kills Self: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সাসপেন্ড পুলিসকর্মী; অপমানে আত্মঘাতী মহিলা

Agra Woman kills Self: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সাসপেন্ড পুলিসকর্মী; অপমানে আত্মঘাতী মহিলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:লিভ-ইন সম্পর্কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের জেরে আত্মঘাতী আগ্রার এক মহিলা। তিনি এক পুলিস কনস্টেবলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার দাবি, সেই কনস্টেবল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরে গিয়ে অস্বীকার করে দেয়। বারবার সাহায্যের আবেদন করলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

মহিলাটি অভিযোগ করেছেন, তাজগঞ্জ পুলিস থানার কনস্টেবল জেভি গৌতমের সঙ্গে তিনি ৪ বছরের লিভ-ইন সম্পর্কে ছিলেন। তিনি বলেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৌতম তাকে স্ত্রীর মতোই রেখে চলতেন। কিন্তু পরে গিয়ে বিয়ে করতে অস্বীকার করে দেয়।

মহিলার দাবি, সেই সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার মতে, তিনি যখন থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন, তখন তাকে বলা হয় যে কিছুই করা যাবে না। তাছাড়াও সেই কনস্টেবল যেকোনও শাস্তি এড়িয়ে যেতে পারবে।

আত্মহত্যার আগে মহিলাটি একটি ভিডিয়ো বানিয়েছিলেন। ভিডিয়োতে তিনি বলেছেন, গৌতম তাকে বলেছে বিয়ের জন্য তার পরিবার রাজি হবে না। তিনি আরও বলেছেন, গৌতম ও তার পরিবার তাকে মানসিকভাবে অত্যাচার করেছে। এবং এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। তিনি বলেন, এত বছর একসঙ্গে থাকার পর গৌতম এখন অন্য মহিলাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে।

তাছাড়াও তিনি ভিডিয়োতে বলেন, ‘একদিকে গৌতমের দাদা আমাকে বিয়ে করে নিতে বলছে। অন্যদিকে গৌতম আমাকে বলেছে তার পরিবার আমার সঙ্গে তার বিয়ে হতে দেবে না। আমি শুধু বলছি, বিয়ে করতে হবে না কিন্তু অন্য কোনও মেয়ের সঙ্গে প্রতারণা করো না।’ মহিলাটি গৌতম ও তার পরিবারকে তার মৃত্যুর জন্য দায়ী করেছে।

তাছাড়াও ভিডিয়োর মাধ্যমে তিনি যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানান। তিনি বলেছেন, বেঁচে থাকতে সে বিচার পাননি কিন্তু আশা করছে মৃত্যুর পর যেন তার জন্য ন্যায় বিচার হয়ে।

প্রাথমিক তদন্ত অনুযায়, এই মহিলাটি উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা। আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তিনি আগ্রায় একটি বেসরকারি চাকরি করতেন। সেখানেই তার সঙ্গে গৌতমের দেখা হয়।

এই ভিডিয়োটি ভাইরাল হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর, গৌতমকে বরখাস্ত করা হয়। মহিলাটির বাবার অভিযোগ অনুযায়ী, গৌতমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। গোটা ঘটনা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)