CBSE Class 12 Exam: ৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!

CBSE Class 12 Exam: ৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!

CBSE Class 12 Exam: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছে CBSE। বোর্ড জানিয়েছে, আক্রান্ত দেশগুলির ছাত্রদের ফল কীভাবে প্রকাশ করা হবে তা পরে আলাদা করে জানানো হবে।

সিবিএসসি

নয়াদিল্লিঃ পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতার জেরে বড় সিদ্ধান্ত নিল সিবিএসসি (CBSE)। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। ১৫ মার্চ ২০২৬-এ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রযোজ্য বাহারিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-এর সিবিএসসি অনুমোদিত স্কুলগুলির ক্ষেত্রে।