)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। মোট ২ দফায় ভোট হচ্ছে রাজ্যে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে। বাংলার সঙ্গে এবার ভোট হচ্ছে কেরালা, তামিলনাড়ু, অসম, পুডুচেরি ও বাংলায়। এদের মধ্যে বাংলার লড়াই এবার বিজেপি কাছে ইজ্জতের সওয়াল। এর মধ্যেই চলে এল একটি জনমত সমীক্ষার রিপোর্ট। সেখানে বলা হচ্ছে বিজেপি বাংলায় অনেকটা সিট বাড়িয়ে নিতে পারলেও রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই সরকার থাকবে। এমনটাই বলছে আইএএনএস-ম্যাট্রিজের(IANS-Matrize)সমীক্ষা।
কী রয়েছে ওই সমীক্ষায়?
আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা বলছে এবার বিধানসভা ভোটে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৫-১৭০ আসন। অন্যদিকে, বিজেপি পেতে পারে ১০০-১১৫ আসন। পাশাপাশি অন্যান্যরা পেতে পারে ৫-৭ আসন।
বর্তমানে রাজ্যে আসন দখলের দৌড়ে বিজেপি রয়েছে ১০০ এর মধ্যে। আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা বলছে, এবার বিধানসভা নির্বাচনে বিজেপি তার আসন অনেকটাই বাড়িয়ে নেবে। ১১৫ আসন পর্যন্ত পেতে পারে তারা। তবে ভোটের শেয়ার দখলের দৌড়ে তারা তৃণমূলের প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। সমীক্ষায় বলা হচ্ছে বিধানসভা নির্বাচনে তৃণমূল যেখানে পেতে পারে ৪৩-৫৪ শতাংশ ভোট। অন্যদিকে বিজেপি পেতে পারে ৪১-৪৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৩-১৫ শতাংশ ভোট।
IANS-Matrize West Bengal Opinion Poll – Seat Projection and Vote Share %
Seat Projection:
TMC: 155–170
NDA: 100–115
Others: 5–7Vote Share:
TMC: 43–45%
NDA: 41–43%
Others: 13–15% pic.twitter.com/JcQSE8w2dy— IANS (@ians_india) March 15, 2026
সমীক্ষার দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও নির্বাচন হবে হাড্ডাহাড়ি। বিজেপিও বেশ কয়েকটি আসনে শক্ত অবস্থান ধরে রেখেছে। ফলে কিছু অঞ্চলে আগের নির্বাচনের তুলনায় লড়াই আরও জোরাল হতে পারে। চূড়ান্ত ফলাফলে বোঝা যাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারে কি না, অথবা বিজেপি তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে কি না।
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে প্রবল লড়াই হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় রয়েছে।
অসমে ১২৬টি আসনের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সঙ্গে সরাসরি লড়াই হবে কংগ্রেসের।
কেরালায় ১৪০টি আসনে বর্তমান শাসক জোট এলডিএফ এর সঙ্গে লড়াই হবে ইউডিএফের সঙ্গে। কেরালায় ১০০টি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের সহযোগী দল বিডিজেএস লড়াই করবে।
তামিলনাডুর ২৩৪টি বিধানসভা আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিভিন্ন দল নিজেদের জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করছে এবং প্রচার জোরদার করছে।
পুদুডেরির বিধানসভা গঠনের জন্য ৩০টি আসনে নির্বাচন হবে। এখানে কংগ্রেস, ডিএমকে, সিপিআই জোট বেঁধেছে। তাদের বিরুদ্ লড়াই করবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, বিজেপি ও এআইএডিএমকে।
(Feed Source: zeenews.com)
