
Iran Israel War : মার্চে কিনলে কমে পাবেন, আগামী এপ্রিলেই দাম বাড়তে (Price Rise) চলেছে গাড়ি, টিভি, এসির। অন্তত তেমনই বলছে রিপোর্ট। আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War) প্রভাবে দাম বাডা়তে বাধ্য হচ্ছে কোম্পানিগুলি।
মধ্যপ্রাচ্যে সংকটের জেরে এই দামে বৃদ্ধি
ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, আগামী ১ এপ্রিল থেকে গাড়ি, টিভি, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের মতো নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের দাম ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মূলত উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক অস্থিরতা ও তার জেরে কাঁচামালের আকাশছোঁয়া দামই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
কী কারণে এই দাম বৃদ্ধি করছে কোম্পানিগুলি ?
রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বাজারে প্লাস্টিক, রেজিন ও পলিমারের মতো গুরুত্বপূর্ণ উপাদানের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির জন্যই এই । গত এক মাসে অপরিশোধিত তেল থেকে তৈরি বিভিন্ন উপাদানের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোথায় কত বৃদ্ধির জন্য খরচ বাড়বে
পরিবহণ খরচ: লজিস্টিকস বা পণ্য পরিবহণের খরচ বৃদ্ধি।
টাকার অবমূল্যায়ন: ডলারের তুলনায় টাকার দাম কমায় আমদানিকৃত পণ্যের খরচ বেড়ে যাওয়া।
সরবরাহ বিঘ্ন: রেড সি (লোহিত সাগর) সংকটের কারণে কাঁচামাল আমদানিতে দেরি এবং অতিরিক্ত জাহাজ ভাড়া।
বিলাস বহুল গাড়িতে এখনই কোপ
মার্সিডিজ-বেঞ্জ এবং অডির মতো লাক্সারি গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ১ এপ্রিল থেকে তাদের গাড়ির দাম প্রায় ২ শতাংশ বাড়তে চলেছে। মারুতি বা টাটা মোটরসের মতো মাস-মার্কেট কোম্পানিগুলোও এখন তাদের নতুন প্রাইস লিস্ট চূড়ান্ত করতে ব্যস্ত।
Share Market Today : ইরান-ইজরায়েলের যুদ্ধের মারাত্মক প্রভাব আপাতত অতীত। সোমবার সপ্তাহের শুরুতেই বদলে গেল ভারতের শেয়ার বাজারের হাল। প্রথমে তলানিত থাকার পর উত্থান দেখ গেল মার্কেটে।
আজ বাজারে কী হয়েছে
এদিন বাজারের শুরুতে ব্যাপক পতনের পর শেষবেলায় ঘুরে দাঁড়াল সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50)। দিনের সর্বনিম্ন স্তর থেকে সেনসেক্স প্রায় ১৫৫০ পয়েন্ট এবং নিফটি ৪৫০ পয়েন্টের বেশি ঘুরে দাঁড়িয়েছে।
কত পয়েন্টে ক্লোজিং দিয়েছে বাজার ?
এদিন সেনসেক্স ৯৩৯ পয়েন্ট (১.২৬%) বেড়ে ৭৫,৫০২ স্তরে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি ৫০ ২৫৮ পয়েন্ট (১.১১%) বেড়ে ২৩,৪০৮ স্তরে থিতু হয়েছে। যদিও বড় শেয়ারগুলি বাড়লেও মিডক্যাপ (-০.৪২%) এবং স্মলক্যাপ (-০.৪৭%) সূচক লাল সঙ্কেতে বন্ধ হয়েছে।
কেন আজ বাজারে এই উত্থান ?
হেভিওয়েট শেয়ারে বিনিয়োগ হয়েছে: এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), রিলায়েন্স (Reliance) এবং এসবিআই (SBI)-এর মতো বড় শেয়ারগুলোতে লগ্নিকারীরা নতুন করে কেনাকাটা শুরু করায় বাজার চাঙ্গা হয়।
(Feed Source: abplive.com)
