Bab el Mandeb: ভয়ংকর অচলাবস্থার মুখে গোটা বিশ্ব! হরমুজের পর এবার বাবেল প্রণালী বন্ধ হলেই হাহাকার বাণিজ্যে

Bab el Mandeb: ভয়ংকর অচলাবস্থার মুখে গোটা বিশ্ব! হরমুজের পর এবার বাবেল প্রণালী বন্ধ হলেই হাহাকার বাণিজ্যে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি ইয়েমেনের হুথি গোষ্ঠী (Yemeni Houthis) ইরান যুদ্ধে (Iran Israel US War) যোগ দেয়, তবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে সারা বিশ্বে। কেননা ইরানকে সমর্থন করতে গিয়ে তারা বাব এল মান্ডেব প্রণালী বন্ধ করে দিতে পারে (block Bab el-Mandeb Strait) ।

 হুথি গোষ্ঠীর হুঁশিয়ারি 

ইরানের যুদ্ধে যোগ দিতে পারে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সেরকমই ইঙ্গিত। আর হুথিরা যদি যুদ্ধে যোগ দেয় তাহলে আরও বড় সংকট তৈরি হতে চলেছে বিশ্ববাণিজ্যে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। যদিও ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা-ইজরায়েল বাদে হরমুজ সকলের জন্য উন্মুক্ত। কিন্তু, তার পরেও নিরাপত্তার কারণে অনেকে দেশই হরমুজ ব্যবহার করতে চাইছে না। ভারতে ধীরে ধীরে এসে পৌঁচ্ছছে একাধিক তেলবাহী ট্যাঙ্কার। কিন্তু, এরই মাঝে আরও এক কালো মেঘ ঘনাচ্ছে পশ্চিম এশিয়ার আকাশে। হুথিরা যদি এই সংঘাতে অংশ নেয়, তাহলে বন্ধ হয়ে যেতে পারে বাব-এল-মান্ডেব নামে আর এক প্রণালী।

ত্রি-স্তরীয় কৌশল

হুথিরা ইতিমধ্যেই জানিয়েছে,তারা প্রস্তুতই রয়েছে। প্রয়োজন পড়লে যে কোনও সময় তাঁরা ঝাঁপিয়ে পড়তে পারে। তাদের এই হুঙ্কারের পরই জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞরা মনে করছে এটা ইরানের ত্রি-স্তরীয় কৌশল। প্রথমে হরমুজ বন্ধ, তারপর ইজরায়েলের উপর হিজবুল্লাহদের হামলা, এবার যুদ্ধে হুথিদের নিয়ে আসার পরিকল্পনা।

ভারতে কোনও প্রভাব?

হুথিরা যুদ্ধে যোগ দিলে বন্ধ হয়ে যাবে বাব-এল-মান্ডেব। বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ আপাতত খুলে দিয়ে বাব-এল-মান্ডেব বন্ধ করে দেওয়ার ছক কষছে ইরান। জানা গিয়েছে, হরমুজের মতোই আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালী হল এই বাব-এল। এই প্রণালী বন্ধ হলে ভারতে কোনও প্রভাব কি?

 বাব-এল-মান্ডেব

বাব এল-মান্ডেব মূলত লোহিত সাগর, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে। পথটি এশিয়া-ইউরোপ বাণিজ্যের মূল চাবিকাঠি। তেল সরবরাহে হরমুজের পরেই রয়েছে বাব-এল-মান্ডেব। বিশ্বের তেলের প্রায় ৩০ শতাংশ এই প্রণালী দিয়ে যায়। সাধারণত এই প্রণালীর উপর নির্ভর করে ইজরায়েল, জর্ডন, সৌদি আরব, মিশর, সুদান।

(Feed Source: zeenews.com)