Mojtaba Khamenei: মরিয়া ট্রাম্পের মোজতবা খামেইনির মাথার মূল্য ঘোষণা; কত দাম ইরান-সুপ্রিমোর, জানেন?

Mojtaba Khamenei: মরিয়া ট্রাম্পের মোজতবা খামেইনির মাথার মূল্য ঘোষণা; কত দাম ইরান-সুপ্রিমোর, জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র (The United States), মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! ইরানের উপর রাগ যাচ্ছে না আমেরিকার। মোজতবা খোমেইনির জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র ($10 million reward)। ইরানি সুপ্রিম লি়ডার আয়াতোল্লা মোজতবা খোমেইনি (Iran’s new Supreme Leader Ayatollah Mojtaba Khamenei)-ই কি এখন আমোরিকা-ইসরায়েলের নতুন কমন এনিমি?

১ কোটি ডলার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। ইতিমধ্যে তাঁর মাথার দামও ঘোষণা করেছেন ট্রাম্প। মোজতবা খোমেইনির জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাঁর সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের গোপন তথ্যের জন্যও পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

জুনিয়র খোমেইনি এবং

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনি-সহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য ১০ মিলিয়ন তথা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেইনি, তাঁর নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আরও ৭

তালিকায় থাকা অন্য নামের মধ্যে আছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। নাম উল্লেখ না করে আরও চারটি পদের কথা বলা হয়েছে– সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দফতরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। এই ব্যক্তিদের আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত প্রধান নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, শাখাগুলি বিশ্ব জুড়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা, আয়োজন ও তা বাস্তবায়নের জন্য দায়ী।

(Feed Source: zeenews.com)