Bike Toxic Fumes Death: ঘুমের মধ্যেই সবশেষ: বাইকের বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু একই পরিবারের ৪ জনের

Bike Toxic Fumes Death: ঘুমের মধ্যেই সবশেষ: বাইকের বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু একই পরিবারের ৪ জনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইকের বিষাক্ত ধোঁয়াই কাড়ল প্রাণ! ঘুমের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই পরিবার চারজন। মৃতের মধ্যে ২ জন  শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অন্নময়া জেলায়।

পুলিস সূত্রে খবর, অন্নময়া জেলার পুঙ্গনুরের বাসিন্দা মুরলী। পেশায় তিনি সেলুন মালিক। মুরলীর বাইকে সমস্যা হচ্ছিল। শনিবার বাইকটিকে মেকানিকের কাছে নিয়ে যান তিনি। ইঞ্জিনের কিছু যন্ত্রাংশও বদলে দেন মেকানিক। সেই মেকানিকই না পরামর্শ দিয়েছিলেন, সারারাত যেন বাইকে ইঞ্জিন চালু রাখা হয়। না হলে সমস্যা হতে পারে। এরপর রাতে বাড়ি ফিরে যথারীতি বাইকের ইঞ্জিন চালু রাখেন মুরলী।

এদিকে বাইরে ঘরে রাখা ছিল, ঠান্ডার জন্য সেই ঘরের দরজা-জানলা বন্ধ ছিল। মুরলী ও তাঁর স্ত্রী ছাদে শুতে গিয়েছিলেন। তিন নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন মুরলীর বাবা। এরপর সকালে ঘর থেকে কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মুরলীই। দরজা খুলে দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বাবা ও তিন সন্তান। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

প্রাথমিক তদন্তে অনুমান, বাইকের বিষাক্ত ধোঁয়ায় মৃত্য়ু হয়েছে ওই চারজন। কারণ,  দরজা-জানলা বন্ধ থাকায় গোটা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। বিষাক্ত গ্যাসে ঘরে অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছিল। ফলে ঘুমের ঘোরেই মৃত্যু। এই ঘটনায় বাইকের সেই মেকানিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। পুলিস সূত্রে খবর, শহরের বিএইচপিভি (BHPV) জংশন এলাকা সিগন্যাল দাঁড়িয়েছিল বেশ কয়েক গাড়ি। হঠাত্‍ নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িগুলির উপরে ওঠে পড়ে একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্য়ু হয় ২ জনে। একজনের নাম রামকৃষ্ণ, আর একজন সন্তোষী। রামকৃষ্ণ মেয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে একটি গাড়ি ও একটি বাইক। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিস।

(Feed Source: zeenews.com)