
Course After HS: উচ্চ মাধ্যমিকের পরে সঠিক দিশা খুঁজলে হাতের কাছে রয়েছে বড় সুযোগ। মাত্র ১৮ মাসের এই কোর্স করলে চাকরির অভাব হবে না। এখানেই এই চারটি বিষয়ে ডিপ্লোমা করলে, আপনার ভবিষ্যতে গতি আসবে। জেনে রাখুন বিস্তারিত।
উচ্চ মাধ্যমিকের পরে সঠিক দিশা খুঁজছেন? তাহলে হাতের কাছে রয়েছে বড় সুযোগ। মাত্র ১৮ মাসের এই কোর্স করলে চাকরির অভাব হবে না। দুর্গাপুরে রয়েছে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। যা রাজ্যের পর্যটন দফতরের দ্বারা পরিচালিত। এখানে এই চারটি বিষয়ে ডিপ্লোমা করলে, আপনার ভবিষ্যতে গতি আসবে। (প্রতিকী ছবি)
এই শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ মাসে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের ওপর। উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই কোর্স করার জন্য আপনি আবেদন করতে পারবেন। হাতেকলমে দেওয়া হবে প্রশিক্ষণ।
এখান থেকেই আপনি ডিপ্লোমা করতে পারবেন বেকারি ও কনফেকশনারির ওপর। বর্তমানে বাড়িতে বসে কেক, বিস্কুট তৈরি করে অনেকে স্বনির্ভর হয়েছেন। মোটা টাকা আয় করছেন। এই বিষয়ে ১৮ মাসের ডিপ্লোমা করলে আপনার ভাগ্যও ঘুরে যেতে সময় লাগবে না।
উচ্চ মাধ্যমিক পাশ করে এখান থেকে আপনি ১৮ মাসের ডিপ্লোমা করতে পারেন হাউস কিপিংয়ের ওপর। হোটেল ইন্ড্রাস্টিতে হাউস কিপিংয় স্টাফের চাহিদা থাকে সারাবছর। ফলে অল্প মেয়াদী এই কোর্স করলে আপনার ভবিষ্যতে চাকরির অভাব হবে না।
এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশ করে দুর্গাপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ফ্রট অফিস ডিপ্লোমা করতে পারেন। ১৮ মাসের এই কোর্স করতে হলেও আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এই কোর্সগুলি করলে আগামী দিনে কঠিন বাজারে চাকরির পেতে বিশেষ অসুবিধা হবে না।
স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে দুর্গাপুরের ফুলঝোড় এলাকায়। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://wbsihm.in/home/short_term_course)-এ গেলে আপনি কোর্স, কোর্স ফি সংক্রান্ত আরও অনেক তথ্য সহজেই পেয়ে যাবেন
(Feed Source: news18.com)
