Assembly Election 2026 Opinion Polls: অসমে ফিরছে বিজেপি, কেরালায় এলডিএফ, SIR আবহে বাংলার এবার কে? জনমত সমীক্ষায় বিরাট ইঙ্গিত

Assembly Election 2026 Opinion Polls: অসমে ফিরছে বিজেপি, কেরালায় এলডিএফ, SIR আবহে বাংলার এবার কে? জনমত সমীক্ষায় বিরাট ইঙ্গিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের মতো এবার বিধানসভা নির্বাচন হচ্ছে দেশের আরও ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের ভোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূলের ভোটব্যাঙ্কের বড় ধাক্কা দিতে পারে এসআইআর। তবে চুড়ান্ত ভোটারতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত জোর দিয়ে তেমন কিছু বলা যায় না। এর মধ্য়েই জনমত সমীক্ষায় চমকে দেওয়ার মতো পূর্বাভাস দিল MATRIZE-IANS এর ওপিনিয়ন পোল। তবে সব জল্পনা অবসান হবে ৪ মে।

কেরালা

কেরালায় এবার জোর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে MATRIZE-IANS এর জনমত সমীক্ষা। কেরালায় রয়েছে ১৪০ আসন। জনমত সমীক্ষায় বলা হচ্ছে বামেদের লেফট ডেমোক্রাটিক ফ্রন্ট পেতে পারে ৬১-৭১ আসন। ইউডিএফ পেতে পারে ৫৮-৬৯ আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ২ আসন।

কেরালায় বর্তমানে সিপিআই(এম)-এর নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) ক্ষমতায় রয়েছে। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) হল প্রধান বিরোধী পক্ষ।

২০২১ সালের নির্বাচনে এলডিএফ (LDF) ৯৯টি আসনে জিতে ক্ষমতা দখল করেছিল, আর ইউডিএফ (UDF) পেয়েছিল ৪১টি আসন। উল্লেখ্য, কেরালাই ভারতের একমাত্র রাজ্য যেখানে বর্তমানে বামপন্থীরা ক্ষমতায় রয়েছে।

তামিলনাড়ু

তামিলনাড়ু বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সুবিধাজনক জায়গায় থাকতে পারে বলে মনে করছে জনমত সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী, এআইএডিএমকে (AIADMK) ও বিজেপি জোট ১১৪ থেকে ১২৭টি আসন পেতে পারে। অন্যদিকে, ডিএমকে (DMK) পেতে পারে ১০৪ থেকে ১১৪টি আসন এবং টিভিকি (TVK) পেতে পারে ৬-১২ আসন।

তামিলনাড়ুর রাজনীতিতে মূল লড়াই হয়ে থাকে ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে। গত ২০২১ সালের নির্বাচনে ডিএমকে জোট ১৫৯টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল, আর এআইএডিএমকে জোট পেয়েছিল ৭৫টি আসন।

অসম

হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্ব অসম বর্তমানে চলছে বিজেপির শাসন। জনমত সমীক্ষা অনুযায়ী, বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরতে পারে। বিজেপি পেতে পারে ৯৬-৯৮টি আসন। অন্যদিকে, বিরোধী দল কংগ্রেস ২৬ থেকে ২৮টি আসন এবং এআইইউডিএফ (AIUDF) ১ থেকে ৫টি আসন পেতে পারে বলে বলছে ওপিনিয়ন পোল। অন্যান্যরা পেতে পারে ১-৩ আসন।

সমীক্ষা বলছে, কংগ্রেস এবং এআইইউডিএফ-এর মতো বিরোধী দলগুলো অসমে বিজেপির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বেশ লড়াইয়ের মুখে পড়তে পারে।

পশ্চিমবঙ্গ

বিজেপি সমচেয়ে বড় লড়াইয়ের জায়গা বাংলা। এসআইআর এর দৌলতে এখনও ৬০ লাখ মানুষের নাম ভোটার তালিকায় ওঠা এখনও বিচারাধীন। এদের মধ্যে বেশিরভাগ মানুষের নাম বাদ গেলে তা ধাক্কা দিতে পারে তৃণমূলের ভোটব্যাঙ্কে।

পশ্চিমবঙ্গে মোট আসন ২৯৪। এর মধ্যে ৩ আসনে লড়াই করছে না তৃণমূল কংগ্রেস। বাকী ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস (TMC) আবারও ক্ষমতায় ফিরতে পারে। আর তা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো রাজ্যে সরকার গঠন করবে।

সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস ১৫৫-১৭০টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি (BJP) পেতে পারে ১০০-১১৫টি আসন। এছাড়া আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম (AIMIM) ৫-৬টি আসন এবং অন্যান্যরা ০ থেকে ১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(Feed Source: zeenews.com)