)
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী: অবশেষে সামনে এল ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত তালিকা। প্রতিবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি টলিউডের কিছু পরিচিত মুখ। তবে এবারের তালিকায় বিশেষ চমক নেই, জায়গা পেলেন চেনা পরিচিত ঘাসফুল শিবিরের মুখই। অনেকে যেমন টিকিট পেলেন, পাশাপাশি বাদ পড়লেন বর্তমান তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত।
তৃণমূলের সেলেব প্রার্থী তালিকা-
সোহম চক্রবর্তী, করিমপুর
ইন্দ্রনীল সেন, চন্দননগর
অর্পিতা ঘোষ, বালুরঘাট
অদিতি মুন্সী, রাজারহাট গোপালপুর
রাজ চক্রবর্তী, ব্যারাকপুর
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরাহনগর
অরুন্ধতী (লাভলী) মৈত্র, সোনারপুর দক্ষিণ
শ্রেয়া পাণ্ডে, মানিকতলা
অন্যদিকে, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্য়ায় এবং দেবের মতো জনপ্রিয় মুখেরা সংগঠনের কাজে এবং লোকসভায় ব্যস্ত থাকায় বিধানসভা নির্বাচনে তাঁদের ভূমিকা কী হবে, তা নিয়ে কৌতূহল রয়েছে।
কেন এই তারকা নির্ভরতা?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টলিউড তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনায়াসেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। তবে ২০২৬-এর নির্বাচনে শুধুমাত্র গ্ল্যামার নয়, বরং ‘কাজপাগল’ এবং ‘স্বচ্ছ ভাবমূর্তি’র প্রার্থীদেরই বরাবরই প্রাধান্য দেয় কালীঘাট।
(Feed Source: zeenews.com)
