
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ এপ্রিল ২০২৬ থেকেই PAN কার্ডের নিয়মে বড় পরিবর্তন। সরকার ঘোষণা করেছে যে Permanent Account Number বা PAN কার্ডের আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়মগুলি কার্যকর হবে। কী কী নতুন থাকছে আবেদনের নিয়মে?
প্রধান পরিবর্তন
এখন পর্যন্ত শুধুমাত্র আধার (Aadhaar) ব্যবহার করে PAN কার্ডের জন্য আবেদন করা যেত। কিন্তু ১ এপ্রিল ২০২৬ থেকে আর শুধু আধার দিয়ে আবেদন আর গ্রহণ করা হবে না। নতুন নিয়ম অনুযায়ী, আধারের সঙ্গে জন্মতারিখের প্রমাণ হিসেবে অতিরিক্ত নথি জমা দিতে হবে। ১ এপ্রিল থেকে নতুন প্যান আবেদন ফর্ম চালু হবে। পুরনো ফর্ম আর গ্রহণ করা হবে না। নতুন ফর্ম খুব শিগগিরই CSC পোর্টালে প্রকাশ করা হবে।
জন্মতারিখের প্রমাণ হিসেবে নিচের যে কোনও একটি নথি জমা দিতে হবে:
বার্থ সার্টিফিকেট
ভোটার আইডি
মাধ্যমিকের সার্টিফিকেট
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
এফিডাভিট বা অন্যান্য সরকারি নথি
কোথায় আবেদন করবেন
নতুন PAN কার্ডের জন্য আবেদন করা যাবে NSDL ওয়েবসাইটে। আয়কর দফতরের e-filing পোর্টালে। তবে “e-PAN ডাউনলোড” বলে এখন অনেক ভুয়ো ইমেইল আসছে। তাই কোনও সন্দেহজনক লিংক ক্লিক না করার পরামর্শ দিচ্ছে পিআইবি। ফোন কল বা মেসেজেও ব্যক্তিগত বা আর্থিক তথ্য ভুলেও শেয়ার করবেন না।
তাই যদি শুধু আধার দিয়ে সহজে প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে ৩১ মার্চ ২০২৬-এর আগে আবেদন করুন। কারণ নইলে এরপর আবেদন করলে অতিরিক্ত নথি লাগবে।
(Feed Source: zeenews.com)
