Eid-ul-Fitr on March 21: দেখা গেল না ইদের চাঁদ, শনিবারই ইদ-উল-ফিতর সারা দেশে! লখনউ থেকে ঘোষণা মৌলানা খালিদের

Eid-ul-Fitr on March 21: দেখা গেল না ইদের চাঁদ, শনিবারই ইদ-উল-ফিতর সারা দেশে! লখনউ থেকে ঘোষণা মৌলানা খালিদের

Eid-ul-Fitr on March 21: দেশের কোথাও শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় শনিবার, ২১ মার্চ ইদ-উল-ফিতর পালনের ঘোষণা করা হয়েছে।
লখনউ থেকে মৌলানা খালিদ জানিয়েছেন, শুক্রবার হবে ৩০তম রোজা এবং শনিবার সকালেই ইদের নামাজ।

শনিবারই ঈদ-উল-ফিতর সারা দেশে!

কলকাতাঃ রমজান মাসের শেষ প্রহরে এসে শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় দেশজুড়ে শনিবারই পালিত হবে ইদ-উল-ফিতর।  বৃহস্পতিবার রাতে বিভিন্ন শহরের চাঁদ দেখা কমিটিগুলির রিপোর্ট আসার পর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। লখনউ থেকে এই খবর নিশ্চিত করেন ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশীদ ফারাঙ্গি মহলি।