জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকৃতির খামখেয়ালিপনায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। মার্চের তৃতীয় সপ্তাহেই কনকনে ঠান্ডা! দিল্লি-এনসিআর এলাকায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
উত্তর থেকে দক্ষিণ। দেশজুড়ে বিপজ্জনকভাবে বদলে যাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা ও প্রাক-বর্ষার প্রভাবে কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো কোথাও আবার শিলাবৃষ্টির দাপট। যেমন, রাজস্থান, কর্ণাটক ও কেরল। তিন রাজ্যেই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি মুখে পড়েছেন কৃষকরা। বস্তুত, গোটা দেশেই ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুত্-সহ প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে লাগাতার বৃষ্টিতে দিল্লি ও লাগোয়া এলাকায় তাপমাত্রা এখন ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস! অথচ মার্চে শুরুতেই গরমে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল দিল্লিবাসীকে। তখন তাপমাত্রা ছিল ৩৫-৩৬ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নরেলা, বাওয়ানা, বুরারি এবং রোহিনী-সহ রাজধানী বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি হলুদ সতর্কতা। বৃষ্টি হতে পারে রিয়ানার যমুনানগর, পানিপথ, সোনিপথ ও খরখোদা। তালিকায় কুরুক্ষেত্র ও কার্নালও। বৃষ্টি রাস্তা পিচ্ছিল হওয়ার সম্ভাবনা। ফলে যান চলাচলও ব্য়াহত হওয়ার আশঙ্কা।
(Feed Source: zeenews.com)
