এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?

এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে জেলা থেকে শহরে। শীত যেতে না যেতেই বসন্তে আমেজ কার্যত উধাও বর্ষার প্রকোপে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই রাজ্যে বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের জেরেই এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। দমকা হাওয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকেই। কিন্তু কতদিন থাকবে এই বৃষ্টিপাতের পরিস্থিতি?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা। ২-১ জায়গায় শিলাবৃষ্টির ও সম্ভবনা রয়েছে। বৃষ্টির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব আর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। ১-২ জায়গায় হতে পারে শিলাবৃষ্টি ও। আজকের সারাদিনই দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। এর ফলে অনেকটা কমেছে তাপমাত্রা। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে, কমবে বৃষ্টি। তবে আগামীকাল ও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শীতের আমেজ কমছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মেঘলা আকাশের কারণে এবং বৃষ্টি হলে আজও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। ক্রমশক্তি হারাবে এই সিস্টেম। উত্তরাখন্ড এবং পশ্চিম আসাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।

উত্তরবঙ্গে আজ ও কাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

(Feed Source: abplive.com)