Ammonia Tank Explosion: মৃত্যুনগরী; অ্যামোনিয়া ট্যাংকে বিস্ফোরণ, বিষবাতাসের কবলে ছটফট করে হাড়হিম মৃত্যু

Ammonia Tank Explosion: মৃত্যুনগরী; অ্যামোনিয়া ট্যাংকে বিস্ফোরণ, বিষবাতাসের কবলে ছটফট করে হাড়হিম মৃত্যু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর একটি ভোপাল গ্যাস কাণ্ড (Bhopal Gas Tragedy)? না, এখনও বিষগ্যাসের জেরে ঠিক ক’জন মারা গিয়েছেন, তা বোঝা যায়নি। কেননা, যাঁরা মারা গিয়েছেন, তাঁরা সকলেই বিস্ফোরণের জেরে ভেঙে পড়া বাড়ির নীচে চাপা পড়ে মারা যান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে (Prayagraj Cold Storage Collapses)। অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণে (Ammonia Tank Explosion) ভেঙে পড়ল একটি কোল্ড স্টোরেজ। মৃত্যু হল ৮ শ্রমিকের।

ভয়াবহ কোল্ড স্টোরেজ

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি কোল্ড স্টোরেজে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটন। সেখানে অ্যামোনিয়া গ্যাস ট্যাংক ফেটে যায়। যাওয়ার ফলে পুরো ভবনটি ধসে পড়ে, যার নীচে চাপা পড়ে অন্তত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণ ও ধ্বংসলীলা

প্রয়াগরাজের এই কোল্ড স্টোরেজে হঠাৎ করেই অ্যামোনিয়া গ্যাসের ট্যাংকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, বহুতল ভবনটির একটি বড় অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

শ্রমিকদের মৃত্যু

ঘটনার সময় ভেতরে কাজ করছিলেন অনেক শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। উদ্ধারকারী দল এ পর্যন্ত ৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

উদ্ধারকার্য

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এবং দমকল বাহিনী। এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF) কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চলছে। তবে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হচ্ছে।

ভোপাল গ্যাস-বিপর্যয়

প্রসঙ্গত, প্রয়াগরাজের অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের ঘটনার জেরে অনেকেরই ১৯৮৪ সালের ডিসেম্বরে ঘটা ভয়ংকর ভোপালের বিপর্যয়ের কথা মনে পড়ে গিয়েছে। অনেকেই এই ঘটনাকে শিল্পজগতের ইতিহাসের সর্বনিকৃষ্ট বিপর্যয় (world’s worst industrial disaster) বলে উল্লেখ করেন। মধ্য প্রদেশের ভোপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত ছড়িয়ে গিয়েছিল ৪০ টন মিথাইল আইসোসায়ানেট। এর জেরেই ঘটেছিল সেই ভয়ংকর বিপর্যয়। মারা গিয়েছিলেন প্রায় ৪০০০ মানুষ। আক্রান্তের কোনও হিসেবই মেলে না!

(Feed Source: zeenews.com)