‘ধুরন্ধর’-এর টিকিট পাচ্ছেন না বিশ্বকাপজয়ী ক্রিকেটার, সোজা অভিনেতাকে অনুরোধ

‘ধুরন্ধর’-এর টিকিট পাচ্ছেন না বিশ্বকাপজয়ী ক্রিকেটার, সোজা অভিনেতাকে অনুরোধ
মুম্বই : গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ধুরন্ধর : দ্য রিভেঞ্জ। গত বছরের ব্লকবাস্টার ধুরন্ধর-এর সিক্যুয়েল এই ছবি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা চোখে পড়েছে। প্রথম দফায় বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। সিনেমা নিয়ে এতটাই হাইপ রয়েছে যে ব্যাটিং কিংবদন্তি সুনীল গাওস্করও টিকিট জোগাড় করে উঠতে পারেননি। ধুরন্ধর অভিনেতা রাকেশ বেদী জানিয়েছেন যে, তাঁর সঙ্গে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য গাওস্করের দেখা হয়েছিল। যিনি তাঁকে এই ছবির টিকিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওয় তিনি বলেন, গতকাল আমার ভারতের মহান ক্রীড়া ব্যক্তিত্ব সুনীল গাওস্করের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এই ছবির টিকিট জোগাড় করতে পারছেন না। আমাকে কিছু করতে বলেছেন। আমি ওঁর জন্য কিছু টিকিটের ব্যবস্থা করার চেষ্টা করছি। আশা করছি, জোগাড় করে উঠতে পারব।” জামিল জামালির ভূমিকায় অভিনয় করেছেন রাকেশ বেদী। এই মুহূর্তে সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত তিনি।

অভিনেতা বলেন, “ধুরন্ধর সিনেমার অংশ হতে পেরে আমি আনন্দিত। এবং আমাকে বলতেই হবে যে, ধুরন্ধর বক্স অফিসের সব ধরনের রেকর্ড শুধু ভাঙেইনি, চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। ভারত ও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করেছে। এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্যই নয়, যারা ছবিটি দেখেছেন সেই ভারতীয় জনগণের উপরও এই ছবি প্রভাব ফেলছে। সিনেমা ঘিরে ভাল প্রতিক্রিয়া, কালেকশন অভূতপূর্ব, নজিরবিহীন, অতুলনীয়।”

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন রণবীর সিংহ। তবে আগের ছবি থেকে শুরু করে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাওয়ার পরেও বারে বারে চর্চায় এসেছে একটি চরিত্র। সেটি হল, ইয়ালিনা। ছবিতে জামিল জামালির কন্যা হলেন এই ইয়ালিনা। এই চরিত্রেরই প্রেমে পড়েন রণবীর ওরফে, হামজা আলি মাজ়ারি। প্রথম সিজনেই মনে হয়েছিল, এই ইয়ালিনা চরিত্রটি ছবির দ্বিতীয় ভাগে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে সদ্য়ই অনেকে বলছেন, ইয়ালিনা চরিত্রটা কি সত্যিই একেবারে কাল্পনিক নাকি মিল রয়েছে বাস্তবের সঙ্গে? সিনেমার শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে যে, এই সিনেমাটি সম্পূর্ণই কল্পনাপ্রসূত। তবে অনেকে মনে করছেন, ইয়ালিনা চরিত্রটির মিল রয়েছে বাস্তবের সঙ্গে। অনেকেই মনে করছেন, ইয়ালিনি চরিত্রটিকে তৈরি করা হয়েছে মহিন গাবল -কে মাথায় রেখে। কে এই মহিন? পাকিস্তানি নেতা নাবিল গাবল (Nabil Gabol)-এর কন্যা এই মহিন।

(Feed Source: abplive.com)