Highest Gold Rate Crash: ১.৫১ লাখ টাকা কমল মাত্র ৬ সেশনে, সোনার দামের পতন ভেঙেই চলেছে সব রেকর্ড

Highest Gold Rate Crash: ১.৫১ লাখ টাকা কমল মাত্র ৬ সেশনে, সোনার দামের পতন ভেঙেই চলেছে সব রেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। সোনার দামের পতন প্রতিদিনই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে। একধাক্কায় একেবারে দেড় লাখ টাকারও বেশি, ১.৫১ লাখ টাকা কমল সোনার দাম। তাও মাত্র ৬টা সেশনেই। ১৮ মার্চ ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ১৫,৭৪২ টাকা। সেখান থেকে মঙ্গলবার তা কমে প্রতি গ্রাম ১৪,২৯১ টাকায় নেমে আসে! মাত্র ৬টা সেশন, তাতেই সোনার দামে সামগ্রিকভাবে ১.৫১ লক্ষ টাকারও বেশি বড় পতন।

আজ ২৪ ক্যারেট সোনার দাম

১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে মোট ১,৫১,৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম আরও ৩৮ টাকা কমে ১৪,২৯১ টাকায় দাঁড়িয়েছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে আগের দিনের ১,৪৩,২৯০ টাকা থেকে ৩৮০ টাকা কমে ১,৪২,৯১০ টাকা দাঁড়িয়েছে। অন্যদিকে, ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪,২৯,১০০ টাকা। যা আগের ১৪,৩২,৯০০ টাকা থেকে ৩,৮০০ টাকা কম।

আজ ২২ ক্যারেট সোনার দাম

একইরকমভাবে দাম পড়েছে ২২ ক্যারেট সোনারও। সর্বশেষ লেনদেনে ২২ ক্যারেট সোনা ১ গ্রামের দাম ছিল ১৩,১০০ টাকা। যা আগের সেশনের ১৩,১৩৫ টাকা থেকে ৩৫ টাকা কম। ওদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৩১,০০০ টাকা। যা ১,৩১,৩৫০ টাকা থেকে ৩৫০ টাকা কম। একইরকমভাবে ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩,১০,০০০ টাকা। যা আগের সেশনের ১৩,১৩,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা কম।

আজ ১৮ ক্যারেট সোনার দাম

আজ ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও দরপতন ছিল লক্ষণীয়, যদিও তা তুলনামূলকভাবে কম। সর্বশেষ লেনদেন অনুযায়ী, ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১০,৭১৯ টাকা, যা আগের সেশনের ১০,৭৪৭ টাকা থেকে ২৮ টাকা কম। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,০৭,১৯০ টাকা, যা আগের সেশনের ১,০৭,৪৭০ টাকা থেকে ২৮০ টাকা কম। আর ১০০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১০,৭১,৯০০ টাকা। যা পূর্ববর্তী সেশনের ১০,৭৪,৭০০ টাকা থেকে ২,৮০০ টাকা কম।

স্পট সোনার দাম 

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি ৪,৪০০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আর্থিক বাজার অস্থির থাকায়, সোনার দামের বেয়াড়া ওঠা-নামা অব্যাহত। এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের পরস্পরবিরোধী দাবিতে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

ট্রাম্প ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করে একে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়েছে। ফলে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, পরস্পরবিরোধী দাবি বাজারকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। যার ফলে সোনার দাম ক্রমাগত পরিবর্তনশীল। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই পতন আসলে বিপদসংকেত। বাজার ঘুরে দাঁড়ালেই চড়চড়িয়ে বাড়বে সোনার দাম।

(Feed Source: zeenews.com)