IPL 2026: বিরাট চমক; কেকেআরের প্রাক্তন কোটি টাকার তারকা, পাকিস্তানের জাল ছিঁড়ে ৫ বারের আইপিএল চাম্পিয়ন টিমে

IPL 2026: বিরাট চমক; কেকেআরের প্রাক্তন কোটি টাকার তারকা, পাকিস্তানের জাল ছিঁড়ে ৫ বারের আইপিএল চাম্পিয়ন টিমে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ বারের আইপিএল চাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK), অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার স্পেনসার জনসকে ( Spencer Johnson), আসন্ন আইপিএলে (IPL 2026) সই করাল চোট পাওয়া নাথান এলিসের জায়গায় (Nathan Ellis)। জনসনও বর্তমানে পিঠের চোট ভুগছেন। যে কারণে তিনি বিপিএল (BBL) খেলতে পারেননি। জনসন সম্ভবত ২১ থেকে ২৩ এপ্রিলের দিকে সিএসকে-তে যোগ দিতে পারবেন।

ছিটকে গিয়েছেন নাথান এলিস

যদিও পুরো আইপিএলের সূচি এখনও প্রকাশিত হয়নি, তবুও জনসনের দেরিতে আসার কারণে তিনি সিএসকে-র হয়ে অন্তত প্রথম চারটি ম্যাচ খেলতে পারবেন না। রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়রা জনসনকে পাবেন না বলেই মনে করা হচ্ছে। জনসনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ গতবছর আইপিএলেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। সেই সময়ে তিনি পিঠে ব্যথা অনুভব করেছিলেন, যা পরে স্ট্রেস ফ্র্যাকচারের রূপ নেয়। জনসন আনুমানিক ১.৫ কোটি টাকায় চেন্নাইয়ে সই করেছেন।  গত ১১ মার্চ ঘরোয়া ওয়ান-ডে কাপের ফাইনালে, পুরনো হ্যামস্ট্রিংয়ের চোট ফের বেড়ে যাওয়ায় এলিস এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। ৩০ বছর বয়সী জনসন অস্ট্রেলিয়ার হয়ে ৫টি ওডিআই এবং ৮টি টি-টোয়েন্টিআই খেলেছেন। সব মিলিয়ে তিনি মোট ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

জনসনের ২০২৪ ও ২০২৫

জনসন আইপিএলে ২০২৪ ও ২০২৫ মরসুমে খেলেছেন। প্রথমবার গুজরাত টাইটান্সের জার্সিতে এবং দ্বিতীয়বার কেকেআরের হয়ে। ২০২৪ সালের নিলামের শেষের দিকে ‘অ্যাক্সিলারেটেড রাউন্ড’ চলাকালীন জনসন ছিল বিরাট চমক। ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে থাকা পেসারকে গুজরাত ১০ কোটি টাকায় দলে নিয়েছিল। সেই মরসুমে তিনি ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। এরপর ২০২৫ সালে কেকেআর তাঁকে ২.৮০ কোটি টাকায় দলে নেয়। তখন তিনি ৪ ম্যাচে মাত্র ১ উইকেট পান। ২০২৬ সালের নিলামের আগেই কেকেআর তাঁকে দল থেকে ছেড়ে দেয় এবং সেই নিলামে তিনি অবিক্রীতই থেকে যান। জনসন এর আগে পাকিস্তান সুপার লিগের আসন্ন মরসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শেষমেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান।

(Feed Source: zeenews.com)