Bangladesh bus accident: ব্রিজ ভেঙে সোজা পদ্মার গর্ভে যাত্রীবাহী বাস: মৃত ২, নিখোঁজ বহু

Bangladesh bus accident: ব্রিজ ভেঙে সোজা পদ্মার গর্ভে যাত্রীবাহী বাস: মৃত ২, নিখোঁজ বহু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোবাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ৪০-৫০ জন যাত্রী পদ্মা নদীতে তলিয়ে গেল বাস। নিখোঁজ কমপক্ষে ৩৫। শেষ খবর অনুযায়ী. এখনও পর্যন্ত ২ মহিলার দেহ উদ্ধার করা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। মানুষ তো বটেই, ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হয় যাত্রীবাহী বাসও। ঘড়ি তখন সোয়া ৫টা। ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষা করছিল। হঠাত্‍ একটি সজোরে ধাক্কা মারে  পন্টুনে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পন্টুনটি।

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় পদ্মায়। কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠলেও বেশি যাত্রীই আটকে পড়েন বাসে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাসটি এখন নদীর র ৩০ থেকে ৬০ ফুট গভীরে পন্টুনের নীচে আটকে আছে। রাজবাড়ী, ঢাকা ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে খবর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পরে উদ্ধারকাজ শুরু হয়েছে। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে। তবে প্রশাসন জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(Feed Source: zeenews.com)