
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস তৈরি করল সোনার দামের রেকর্ড পতন। ১ দিনে ১ লাখ টাকারও বেশি পতন হলুদ ধাতুর দামে। এককথায় ঐতিহাসিক পতন সোনার দামে। সবাই জানতে উৎসুক, এখন এটাই সোনার সর্বকালীন সর্বনিম্ন দর কিনা? বাজার বলছে, হ্যাঁ, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এটাই সোনার সর্বনিম্ন দর।
৭ দিনে ১.৪৩ লাখ পতন!
টানা চার সপ্তাহ ধরে সোনার দামে পতন অব্যাহত। গতকাল সোমবারের রিপোর্ট-ই বলছিল যে, গত ৭ দিনে ১.৪৩ লাখ টাকা পতন হয়েছে সোনার দামে। ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত, ৭ দিনে ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১ গ্রামে কমেছে ১,৪৩৫ টাকা। সেই হিসেবে ১০০ গ্রামের ক্ষেত্রে দাম ১,৪৩,৫০০ টাকা কমেছে। এবার আর ৭ দিনের হিসেব নয়, ১ দিনেই ১ লাখের বেশি কমল সোনার দাম।
১ দিনে ১ লাখের বেশি পতন!
এবার সর্বশেষ সেশনে দেখা গিয়েছে, ২৪ ক্যারেট সোনার দাম একদিনেই ১,০৩২ টাকা কমে প্রতি গ্রামের দাম নেমে এসেছে ১৩,৫৬৫ টাকায়। ১০০ গ্রামের হিসেবে যা দাঁড়ায় ১,০৩,২০০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৪,৫৯,৭০০ টাকা থেকে কমে ১৩,৫৬,৫০০ টাকায় নেমে আসে। মানে একদিনে ১ লাখ টাকারও বেশি সোনার দামে পতন। পাইকারি বাজারেও সোনার দামে এই পতন ছিল একইরকম।
ভারতে আজ ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম
জানুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সোনার দাম। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, সুদের হারের প্রত্যাশা এবং টাকার উপর চাপ-ই সোনার দামে এই অস্থিরতা ও পতনের কারণ। আজ ভারতে অভ্যন্তরীণ খুচরো বাজারে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩,৫৬৫ টাকা। যা আগের ১৪,৫৯৭ টাকা থেকে ১,০৩২ টাকা কম। সেই হিসেবে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম মাত্র একদিনে একলাফে ১০,৩২০ টাকা কমে ১,৪৫,৯৭০ টাকা থেকে কমে ১,৩৫,৬৫০ টাকায় নেমে এসেছে।
ওদিকে ভারতে আজ ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম ১২,৪৩৫ টাকা। যা আগের দিনের ১৩,৩৮০ টাকা থেকে ৯৪৫ টাকা কম। সেই হিসেবে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৩৩,৮০০ টাকা থেকে কমে ১,২৪,৩৫০ টাকায় নেমে এসেছে। মানে একদিনে ৯,৪৫০ টাকা কমেছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বা গয়নার সোনার দাম। আর ১০০ গ্রামের দাম ১৩,৩৮,০০০ টাকা থেকে ৯৪,৫০০ টাকা কমে ১২,৪৩,৫০০ টাকায় দাঁড়িয়েছে।
১৮ ক্যারেট সোনার দাম আজ ১ গ্রামের ক্ষেত্রে ১০,৯৪৮ টাকা থেকে ৭৭৪ টাকা কমে ১০,১৭৪ টাকায় দাঁড়িয়েছে। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১,০৯,৪৮০ টাকা থেকে ৭,৭৪০ টাকা কমে ১,০১,৭৪০ টাকা হয়েছে। আর ১০০ গ্রাম ১৮ ক্যারেট সোনার মূল্য ১০,৯৪,৮০০ টাকা থেকে ৭৭,৪০০ টাকা কমে ১০,১৭,৪০০ টাকা হয়েছে।
স্পট সোনার দাম
তেহরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফলপ্রসূ আলোচনা’ ও ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে বেড়েছে স্পট সোনার দাম। লোকসান কাটিয়ে স্পট সোনা প্রতি আউন্স ৪,৪৮০ ডলারের উপরে লেনদেন হয়েছে। তবে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে।
MCX সোনার সর্বশেষ মূল্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা স্থগিত করার কথা ঘোষণার পর এমসিএক্স-এ সোনার দামও ঘুরে দাঁড়িয়েছে। ২ এপ্রিলের ফিউচার বন্ডের এমসিএক্স গোল্ড প্রতি ১০ গ্রামে লেনদেন হয়েছে ১,৩৭,৭১২ টাকায়। এখন বাজার বিশেষজ্ঞদের মতে যদি যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় থাকে, তবে সোনার দামে অস্থিরতা ও বেয়াড়া পতন কমবে। কিন্তু ভূ-রাজনৈতিক অস্থিরতা আবার বাড়লেই সোনার দাম আবার বাড়বে।
(Feed Source: zeenews.com)
