)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশকে ৩টি আইসিসি খেতাব (টি-২০ বিশ্বকাপ ২০২৪, ২০২৬ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫) জিতিয়েও তাঁকে শুনতে হয় ‘ছাপড়ি, ‘নিব্বা’, আরও কত কী! আজও সমালোচনায় বিদ্ধ হন মাঠের বাইরের আচরণের কারণে। দু’বেলা ম্যাগি খেয়ে বড় হওয়া ছেলেটা যেমন ১২০ মিলিয়নের সুপারকার ‘শো-অফ’ করতে পারেন, তেমনই আবার হৃদয়ও জিততে জানেন নেটপাড়ার অরাম্যান! রক্ত জল করে খেটে খাওয়া মানুষদের মাসিহা হলেন ‘কুংফু পাণ্ডিয়া’।
১১ জন গ্রাউন্সমেকে ১০ লাখের চেক
আগামী ২৯ মার্চ, রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ১৯ তম আইপিএল (IPL 2026) অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (MI vs KKR, IPL 2026)। আর তার আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ থেকে ১১ জন মাঠকর্মীকে (গ্রাউন্সমেন) ১০ লক্ষ টাকা করে চেক দিলেন মুম্বইয়ের ক্যাপ্টেন। কেন হার্দিক এই টাকা দিলেন? টি-২০ বিশ্বকাপের আগে বহু রাত পর্যন্ত হার্দিক ওয়াংখেড়েতে একা প্র্যাকটিস করতেন, তাঁর সেশন নিয়মিত সূচির অনেকটা বেশিই চলত। সেই সময়ে মাঠকর্মীরা তাঁকে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার ও সবরকম সহায়তা নিশ্চিত করেছিলেন। হার্দিক কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছিলেন এর প্রতিদান তিনি দেবেন। আর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন হার্দিক।হার্দিকের এই কাজ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক বছর ধরেই তিনি সতীর্থ, ভক্ত এবং খেলার জগতের সঙ্গে জড়িত মানুষদের পাশে থাকেন। সে খবর সবসময়ে বাইরেও আসে না।
হার্দিকে মোহিত জিতেশ
ভারতের উইকেটকিপার-ব্য়াটার জিতেশ শর্মা সম্প্রতি এসেছিলেন রণবীর ইলাহবাদিয়ার পডকাস্টে। গতবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দলের সতীর্থ কথা বলেছেন হার্দিকের মহানুভবতা নিয়ে। জিতেশ বলেন, ‘বিশ্বকাপের দলে যখন আমি সুযোগ পেলাম না, তখন হার্দিক ভাই-ই সবার আগে আমাকে মেসেজ করেছিল। সে আমাকে পরামর্শ দিয়েছিলেন—একজন মানুষ হিসেবে এবং একজন ক্রিকেটার হিসেবে যেন আমি কেবল নিজেকে বিকশিত করেই চলি। আমার দেখা মানুষদের মধ্যে হার্দিক পাণ্ডিয়াই সবচেয়ে বেশি পরোপকারী। আমি এমন কাউকে দেখিনি যে ছোটদের এত বেশি ব্যাট উপহার দেয়—এমনকী কেউ না চাইলেও। আমাকেও একবার একটা ব্যাট দিয়েছিল।’ বোঝাই যায় যে, হার্দিক মানুষটাই আলাদ।
(Feed Source: zeenews.com)
