
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে নোকিয়া। চাকরি হারাতে পারেন ১৪ হাজার কর্মী। ভারতেও প্রভাব পড়ার আশঙ্কা। চলতি বছরের মধ্য়ে খরচ কমিয়ে মুনাফার বাড়ানোর লক্ষ্যেই টেলিকম সংস্থাটির এই পদক্ষেপ বলে খবর।
গোটা বিশ্বেই মোবাইলের অন্যতম বড় ব্র্যান্ড নোকিয়া। সেই নোকিয়া কোম্পানিতেও এবার কর্মী ছাঁটাই। বস্তুত, ৫ জি সামগ্রীর যখন থেকে কমতে শুরু করে, তখনই প্রথম কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করা হয়। বিক্রি আশানুরূপ নয়। কম মুনাফার কারণেই ব্যবসায়িক পরিকাঠামো পুর্নগঠনের করতে বাধ্য হচ্ছে নোকিয়া।
ভারতে প্রভাব
—
গোটা বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করবে নোকিয়া। ভারতেও কিন্তু তাদের কর্মী কম নেই। এর আগে কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছিলেন ভারতীয় কর্মীরা। এদেশের কতজন কর্মী চাকরি হারাবেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
কেন কর্মী ছাঁটাই?
—
কিছু অঞ্চলে ৫ জি নেটওয়ার্কে গতি কমেছে
টেলিকম যন্ত্রপাতির চাহিদা হ্রাস
খরচ কমিয়ে মুনাফা আরও বাড়ানো
তবে এক বারে নয়। আগামী কয়েক বছর ধরে ধাপে ধাপে কর্মীসংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। এখন নামী এই মোবাইল কোম্পানির কর্মীসংখ্যা ৮৬ হাজার। যা ৭২ থেকে ৭৭ হাজারে নামিয়ে আনা হবে। বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই ছাঁটাই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।
(Feed Source: zeenews.com)
