CBSE 12th Exam: পশ্চিম এশিয়ায় পরীক্ষা বাতিল, দ্বাদশ শ্রেণির জন্য বিকল্প মূল্যায়ন পদ্ধতি ঘোষণা CBSE-র

CBSE 12th Exam: পশ্চিম এশিয়ায় পরীক্ষা বাতিল, দ্বাদশ শ্রেণির জন্য বিকল্প মূল্যায়ন পদ্ধতি ঘোষণা CBSE-র

CBSE 12th Exam: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করেছে। অভ্যন্তরীণ নম্বর ও প্র্যাকটিক্যালের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে, যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়।

নয়াদিল্লিঃ পশ্চিম এশিয়ায় চলমান অস্থির পরিস্থিতির জেরে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এর জেরে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের জন্য বিশেষ বিকল্প মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করা হয়েছে।