
কত টাকা বাড়ছে বার্ষিক ফি
১ এপ্রিল থেকে ৭৫ টাকা বৃদ্ধি করা হবে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ফি। সেই ক্ষেত্রে আগের বছরে ৩০০০ টাকার পরিবর্তে এবার আপনাকে দিতে হবে ৩০৭৫ টাকা। মূলত নগদহীন লেনদেনের জন্যই জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে ফাস্ট্যাগের সুবিধা শুরু করে সরকার। এটি একটি ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। বছরে এই একবার পেমেন্টের মাধ্যমে যাত্রী টোলে বিনা বাধায় অতিক্রম করতে পারেন।
কতদিন এই পাস বৈধ হিসাবে গণ্য
সারা বছর অথবা ২০০ বার টোল অতিক্রম পর্যন্ত এই পাসের বৈধতা বজায় থাকে। সেই ক্ষেত্রে যেটি আগে হবে, তাতেই শেষ হবে পাসের বৈধতা। এরপর আপনাকে সাধারণ ফাস্ট্যাগের মতো এই কার্ড আপডেট করাতে হবে। মূলত, যারা জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে ঘন-ঘন যাতায়াত করেন, এটা তাদের জন্যই সুবিধাজনক।
দাম বৃদ্ধির আগেই কিনে নিন
পয়লা এপ্রিল থেকে এই দাম বাড়বে। সেই ক্ষেত্রে বর্তমান দামে এই বার্ষিক পাস কিনতে দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে। এই অ্যানুয়াল FASTag Annual Pass যাদের কাছে থাকবে, তারা পান অনেক সুবিধা। গাড়ির ওপরে এই পাস থাকার কারণে সহজেই টোল প্লাজায় লাইনে না দাঁড়িয়ে চলে যেতে পারেন তারা। পাশাপাশি হাইওয়েতে বেশি যাতায়াত করলে অনেক কমে এই পাস পাওয়া যায়।
কারা এই পাস ব্যবহার করতে পারেন
মনে রাখবেন, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য এই পাস ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখবেন, এই পাসের সুবিধা সারা দেশের কেবল ১১৫০টি টোল প্লাজায় পাওয়া যাবে। যদিও বেসরকারি ও রাজ্য নিয়ন্ত্রিত হাইওয়ের টোল প্লাজায় এই সুবিধা কাজে আসবে না।
কীভাবে এই পাস রিনিউ করবেন
১ NHAI ওয়েবসাইটে প্রথমে রাজমার্গ যাত্রা অ্য়াপে যান।
২ আপনার রেজিস্টার্ড মাবাইল নম্বর দিয়ে লগইন করুন। তাহলেই ওটিপি যাবে আপনার কাছে।
৩ এখানে ‘Annual Toll Pass’ বিকল্প ক্লিক করুন। এবার এখানে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নম্বর (VRN) দিন।
৪ ৩১ মার্চের মধ্যে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই রিনিউ করতে পারবেন আপনি।
৫ টাকা জমা দেওয়ার ২ ঘণ্টার মধ্য়ে ফাস্ট্যাগের টাকা জমা হয়ে যাবে।
(Feed Source: abplive.com)
