আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !

আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !

LPG Price Hike : সাধারণত প্রতি মাসের প্রথম তারিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করে দেশের LPG-র মূল্য নির্ধারণ করে তেল বিপণন কোম্পানিগুলি। মঙ্গলবার মধ্য়রাতে সেই অনুযায়ী নতুন দাম ঘোষণা হয়েছে।

Gas Cylinder : বাজার বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে চরম অস্থিরতা সৃষ্টি হবে সেই কারণেই ভারতে জ্বালানির দামে প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাজারে ২ দিন আগেই ব্যারেল প্রতি ১১৫ ডলারে উঠে গিয়েছিল তেলের দাম।

এবার সেই মার্কেট এক্সপার্টদের আশঙ্কাই সত্য়ি হল। পয়লা এপ্রিল দাম বাড়ল রান্নার গ্যাসের। এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। যার সরাসরি প্রভাব পড়বে রেস্তোরাঁ, খাবার দোকানের পদে।

সাধারণত প্রতি মাসের প্রথম তারিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করে দেশের LPG-র মূল্য নির্ধারণ করে তেল বিপণন কোম্পানিগুলি। মঙ্গলবার মধ্য়রাতে সেই অনুযায়ী নতুন দাম ঘোষণা হয়েছে বাণিজ্য়িক গ্য়াস সিলিন্ডারের।

তবে মনে রাখবেন, এই দাম বৃদ্ধি কেবল বাণিজ্যিক ব্য়বহৃত গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই হয়েছে। এতে গৃস্থস্থের কোনও নতুন করে অস্বস্তি বাড়বে না। কারণ ১৯ কেজির বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, ১৪.২ কেজির সিলিন্ডারের কোনও দাম বাড়েনি।

কলকাতায় এক লাফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু এই দাম ২১৮ টাকা বেড়েছে। আজ থেকে একটি সিলিন্ডার কিনতে গেলে আপনাকে ২,২০৮ টাকা দিতে হবে। আগে এই দাম ছিল ১,৯৯০ টাকা। স্বাভাবিকভাবেই নতুন করে এই দাম বৃদ্ধিতে ধাক্কা খাবেন রেস্তোরাঁ, দোকান মালিকরা।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে দাম বেড়েছিল রান্নার গ্যাসের। তখন কলকাতায় ১৪.২ কেজি ডমেস্টিক এলপিজির দাম বেড়েছিল ৬০ টাকা। যা পরে দাঁড়িয়েছিল ৯৩৯ টাকায়। আগে এই সিলিন্ডার পাওয়া যেত ৮৭৯ টাকায়।

সেই সময় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ১১৫ টাকা। সব মিলিয়ে সিলিন্ডার পিছু ১৯৯০ টাকা খরচ করতে হত আপনাকে। এবার দ্রুত গতিতে সেই দাম আবার বাড়ল। স্বাভাবিকভাবেই যা ফুটপাথ থেকে রেস্তোরাঁ মালিক সবাইকেই চিন্তায় রাখবে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার ফলে কদিন আগেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। যদিও পরে তারা জানায়, বন্ধু দেশ ভারতের জন্য হরমুজের দরজা খোলা থাকবে। এরফলে সেখান থেকে সহজেই এলপিজি ভর্তি জাহাজ আনতে পারে ভারত। তবে বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।

(Feed Source: abplive.com)