Father Killed Daughter: কেন চুরি করেছিস, আমি কি ভিখিরি: ১২ বছরের মেয়ে ১ টাকার লজেন্স নেওয়ায় পিটিয়ে মেরেই দিল বাবা

Father Killed Daughter: কেন চুরি করেছিস, আমি কি ভিখিরি: ১২ বছরের মেয়ে ১ টাকার লজেন্স নেওয়ায় পিটিয়ে মেরেই দিল বাবা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ মে, ২০২৫ পাঁশকুড়ার সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসকে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। এরপর আত্মহত্যা করে ওই সপ্তম শ্রেণীর ছাত্র। আর সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। এবার সেই ঘটনার উলটপুরাণ।

সামান্য একটি লজেন্স নিয়েছিল ১২ বছরের মেয়ে। সেই চুরির অপরাধে নিজের মেয়েকে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মৃত মেয়েটির নাম পূজা রানী, সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

গত বৃহস্পতিবার নবরাত্রির অনুষ্ঠানের পর পূজা একটি দোকান থেকে মাত্র একটি লজেন্স নিয়েছিল। কিন্তু সে লজেন্সটির দাম দেয়নি। এই কথা জানতে পেরে পুজার বাবা পুষ্পেন্দ্র কুমার প্রচণ্ড রেগে যান। তিনি একটি লাঠি নিয়ে ছোট মেয়েটিকে খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করেন। মেয়ের মা আরতি দেবী তাকে বাঁচাতে গেলে পুষ্পেন্দ্র তাকেও মারধর করে জখম করেন। লাঠির আঘাতেই মেয়েটি মারা যায়।

মেয়েকে খুনের পর ঘটনা ধামাচাপা দিতে পুষ্পেন্দ্র তার স্ত্রী ও বাকি সন্তানদের ঘরের ভেতর আটকে রেখে তালা মেরে দেন। যাতে তারা কাউকে খবর দিতে না পারে। সন্ধ্যের দিকে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেলে আরতি দেবী প্রতিবেশীদের ডাকতে সক্ষম হন। এরপর পরদিন সকালে পুলিসকে খবর দেওয়া হয়। আরতির বয়ানের ভিত্তিতে পুলিস পুষ্পেন্দ্র কুমারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। বর্তমানে অভিযুক্ত বাবা পলাতক। পুলিস তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, পাঁশকুড়ায় সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু চোর অপবাদ আর অপমান সহ্য করতে না পেরে এরপরই কৃষ্ণেন্দু মাকে চিঠি লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়।  প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে। ২২ মে ছাত্রটির মৃত্যু হয়।

(Feed Source: zeenews.com)