Techie couple death: AI আসতেই চলে গেল চাকরি: ফ্ল্যাটে নিজেকে শেষ করলেন মেধাবী টেকি রেড্ডি, বডি দেখেই ১৭ তলা থেকে ঝাঁপ স্ত্রীর

Techie couple death: AI আসতেই চলে গেল চাকরি: ফ্ল্যাটে নিজেকে শেষ করলেন মেধাবী টেকি রেড্ডি, বডি দেখেই ১৭ তলা থেকে ঝাঁপ স্ত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুতে এক তরুণ দম্পতির মৃত্যুর দুদিন পর নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, মানসিক চাপ ও আর্থিক সমস্যার কারণে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

৩২ বছর বয়সী বানু চন্দ্র রেড্ডি, যিনি তেলেঙ্গানার বাসিন্দা, এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোমবার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। এই ঘটনাটির কিছু সময়ের মধ্যেই রেড্ডির স্ত্রী বিবি শাজ়িয়া সিরাজ, যিনি একজন টেকি এবং আইবিএম (IBM)-এ কাজ করতেন, নিজের বিল্ডিংয়ের ১৭ তলা থেকে ঝাঁপ দেন।

তদন্তে জানা গিয়েছে, এক বছর ধরে রেড্ডি স্থায়ী চাকরি পাচ্ছিলেন না। যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর পর বেঙ্গালুরুতে কাজ খুঁজছিলেন তিনি। সূত্রের মতে, এআই(AI)-নির্ভর চাকরির দিকে ঝোঁক বাড়ার কারণে তার চাকরি চলে যায়।

দীর্ঘদিন বেকার থাকার ফলে আর্থিক সমস্যার সৃষ্টি হয়। যা রেড্ডির মানসিক চাপ বাড়িয়ে দেয়।

তাছাড়াও পরিবারের তরফ থেকে সমর্থনের অভাব ছিল। রেড্ডির সঙ্গে শাজ়িয়ার আন্তঃধর্মীয় বিবাহ তার পরিবারের পছন্দ হয়নি। রেড্ডির বাবা, যিনি তেলেঙ্গানার একজন প্রভাবশালী ব্যক্তি, তাদের সম্পর্কের বিরোধিতা করেন। যার জেরে পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।

পরিবারের সহায়তা না থাকায়, দম্পতিকে একাই বেঙ্গালুরুতে কঠিন পরিস্থির মোকাবিলা করতে হয়।

ঘটনাস্থলে পুলিস একটি সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে রেড্ডি নিজের সিদ্ধান্তের দায় নিজেই নিয়েছেন এবং এতে তার স্ত্রী শাজ়িয়ার কোনও দোষ নেই বলে উল্লেখ করেছেন।

ঘটনাটির কিছুক্ষণ আগেই শাজ়িয়া বেঙ্গালুরুতে ফেরেন। স্বামীর মৃতদেহ দেখার পর তিনিও আত্মহত্যা করেন। পরর্বতী তদন্ত এখনও চলছে।

উল্লেখ্য, ধারণা করা হচ্ছে, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল ভারতে প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করেছে। এবং এক মাসের মধ্যে আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে বলে জানা যাচ্ছে। বিশ্বজুড়ে এই কোম্পানিটি প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

ভারতে, যেসব কর্মী এক বছর কাজ সম্পন্ন করেছেন, কোম্পানি তাদের প্রত্যেককে ১৫ দিনের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে।

এর পাশাপাশি, চাকরিচ্যুতির তারিখ পর্যন্ত এক মাসের বকেয়া বেতন, জমা থাকা ছুটির টাকা, যোগ্যতার ভিত্তিতে গ্র্যাচুইটি এবং এক মাসের নোটিশ পিরিয়ডের বেতনও দেওয়া হবে।

তাছাড়াও অতিরিক্ত হিসেবে ওরাকল দুই মাসের বেতন দেওয়ারও প্রস্তাব দিয়েছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)