)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে চাঞ্চল্যকর ঘটনা। একটি বিয়েবাড়িতে মদের ব্যবস্থা না থাকার কারণে অতিথিরা বর-বউ সহ তাদের পরিবারকে মারধর করে বলে পুলিস জানিয়েছে। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে পাতাই গ্রামে, যা আরন পুলিস থানার অধীনে আসে।
ঘটনার জেরে বরযাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরত্বর আহত হন। ঝামেলা চলাকালীন অভিযুক্তরা বাড়ির জিনিসপত্র ও টাকাও চুরি করে নেয়। রিপোর্ট অনুযায়ী, মহেশ জাতভের বিয়ে চলাকালীন তার প্রতিবেশীরা মদ না পাওয়ায় ঝামেলা শুরু করে।
কিন্তু যখন জাতভ মদ পরিবেশন করতে অস্বীকার করে দেয়, এর ফলে একটি বিবাদের সৃষ্টি হয় যা শীঘ্রই দুই পক্ষের মধ্যে শারীরিক সংঘর্ষের রূপ নেয়। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে- মনোজ জাতভ, হারনাম ভিম ও নাভাল কিশোর জাতভ। জানা গেছে, তারা মহেশ জাতভের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।
মহেশ জাতভের মা জানিয়েছেন, তাদের বাড়িতে কনে পৌঁছানোর পর কিছু রীতিনীতি চলছিল। তখন কয়েকজন প্রতিবেশী তাদের বাড়িতে আসে এবং তার ছেলের থেকে মদের জন্য টাকা চাইতে শুরু করে। তিনি আরও অভিযোগ করেছেন যে, মদ কেনার জন্য টাকা না দেওয়ায় প্রতিবেশীরা বর-সহ তাদের পরিবারকে মারধর করে।
তাছাড়াও মহেশ জাতভের মা দাবি করেছেন, যখন তিনি এই ঝামেলায় হস্তক্ষেপ করার চেষ্টা করে, অভিযুক্তরা তাকেও মারধর করে। এমনকি বাদ যাইনি তার স্বামী ও নববধূও। এই ঘটনার জেরে একটি মামলা দায়ের করা হয়। এবং একটি বিস্তারিত তদন্ত শুরু করা হয়। এখনও পর্যন্ত কারও গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
(Feed Source: zeenews.com)
