Uttar Pradesh Shocker: কেন ছেড়েছিস আমায়, কার টানে? বছরখানেক আগে ডিভোর্স দেওয়া রেশমাকে চলন্ত বাইকে বেঁধে রাস্তায় ফেলে টানল যুবক

Uttar Pradesh Shocker: কেন ছেড়েছিস আমায়, কার টানে? বছরখানেক আগে ডিভোর্স দেওয়া রেশমাকে চলন্ত বাইকে বেঁধে রাস্তায় ফেলে টানল যুবক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা। এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে বাইকে বেঁধে রাস্তার উপর টেনে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া কোতওয়ালি এলাকায়। এই ঘটনার জেরে উভয় মহিলা ও অভিযুক্ত গুরত্বর আহত হয়।

পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম রাহিস। তিনি মুসাল্লামপুর গ্রামের রামগাঁও এলাকার বাসিন্দা। রাহিসের প্রাক্তন স্ত্রীর নাম রেশমা, যিনি নানপাড়ায় থাকেন। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিবাদের জেরে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং জানুয়ারি মাসে তাদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেই থেকে, রেশমা তাঁর বাবা-মার সঙ্গে থাকছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাহিস নানপাড়ায় এসেছিল। যখন রেশমা বাড়ি ফিরছিল, তখন লক্ষ্মণপুর মাতেহি গ্রামের কাছে রাহিসের সঙ্গে তার দেখা হয়। সেখানে তাদের মধ্যে একটি ঝগড়া শুরু হয়, যা দ্রুত হিংস্রতার রূপ নেয়। পুলিস জানিয়েছে, রাহিস বাইক দিয়ে তার প্রাক্তন স্ত্রীকে আঘাত করে এবং পরে তাকে বাইকে বেঁধে রাস্তায় টানতে টানতে নিয়ে যায়।

রেশমার কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায়। এবং তাকে কোনোক্রমে সেখান থেকে উদ্ধার করা হয়। এছাড়াও তারা বলেন, ক্ষুদ্ধ জনতা রাহিসকে বেধড়ক মারধর করে যার জেরে সে গুরত্বর আহত হন।

ঘটনাস্থলে পুলিস পৌঁছান এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়। রেশমা ও রাহিস, দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সার্কেল অফিসার পাহুপ সিং বলেছেন, রাহিসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা চেষ্টার অভিযোগ, আঘাত করা, অপরাধমূলক হুমকি এবং অপমান।

পুলিস জানিয়েছে, ‘তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরর্বতী তদন্ত এখনও চলছে।’

(Feed Source: zeenews.com)