)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্প। দুলে উঠল দিল্লি-সহ গোটা উত্তর ভারতই। রিখটাল স্কেলে তীব্রতা ছিল ৫.৯। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
কাঁপল দিল্লি। আতঙ্ক ছড়াল গোটা উত্তর ভারতেরও। কারণ, কম্পন টের পাওয়া গেল কাশ্মীরেও। সঙ্গে পঞ্জাবের চণ্ডীগড়, লুধিয়ানার মতো শহরও। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি হয় আজ, শুক্রবার বিকেল ৪টে ১২ মিনিটে। উত্সস্থল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভৃ-পৃষ্টের প্রায় ১৭৫ কিলোমিটার গভীরে।
এদিকে ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে কাশ্মীরে। বিভিন্ন এলাকায় লোকজন খোলা রাস্তায় বেরিয়ে আসেন। বিশেষজ্ঞরা বলছে, উত্সস্থল ভূ-পৃষ্টের অনেক গভীর হওয়া বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে উপত্যকা। এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তির বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। জম্মু ও কাশ্মীর অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। এই ধরণের কম্পন বাসিন্দাদের মধ্যে দীর্ঘস্থায়ী আতঙ্কের সৃষ্টি করে।
(Feed Source: zeenews.com)
