NMACC completes three years: রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “যখন আমরা NMACC শুরু করেছিলাম, তখন আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, ভারতের সেরা জিনিসগুলোকে বিশ্বের সামনে তুলে ধরা হবে এবং বিশ্বের সেরা জিনিসগুলিকে ভারতে আনা হবে। আমরা সেই প্রতিশ্রুতি রাখার জন্য আমাদের সেরাটা দিচ্ছি ৷’’
NMACC-র ৩ বছর উদযাপনে নীতা ও মুকেশ আম্বানি
মুম্বই: নীতা মুকেশ আম্বানি কালচারাল (NMACC) সেন্টারের তিন বছর পূর্তি ৷ যার উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ৷ মুম্বইতে শুক্রবার এক তারকাখচিত সন্ধ্যায় দেখা গিয়েছে বলিউডের তারকাদেরও ৷ Nita Mukesh Ambani Cultural Centre (NMACC)-র তৃতীয় বছরের উদযাপনে চলচ্চিত্র ও বিনোদন জগতের প্রায় প্রত্যেকেই এদিন উপস্থিত ছিলেন ৷
এই অনুষ্ঠান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি আয়োজন করেছিলেন যেখানে অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন শিল্প, ফ্যাশন এবং সিনেমার উদযাপনে।
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “যখন আমরা NMACC শুরু করেছিলাম, তখন আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, ভারতের সেরা জিনিসগুলোকে বিশ্বের সামনে তুলে ধরা হবে এবং বিশ্বের সেরা জিনিসগুলিকে ভারতে আনা হবে। আমরা সেই প্রতিশ্রুতি রাখার জন্য আমাদের সেরাটা দিচ্ছি… ভারতের ঐতিহ্য যেন আরও বেশি ছড়িয়ে পড়ে, সেই কামনাই করি।”
এদিনের অনুষ্ঠানে যাঁদের উপর স্পটলাইট ছিল, তাঁদের মধ্যে কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন অন্যতম ৷ এই দম্পতিকে সাম্প্রতিক মাসগুলোতে জনসমক্ষে খুব কমই একসঙ্গে দেখা গিয়েছে ৷ রেড কার্পেটে গ্ল্যামার যোগ করেছেন তাঁরাই।
এদিন নীতা আম্বানির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা এসেছে, যেখানে তিনি গল্প, পারফরম্যান্স এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর অসাধারণ যাত্রার কথা বলেছেন। তিনি বলেন, এই স্থান সব শিল্পী, দর্শক এবং কমিউনিটির জন্য, যারা এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন – আপনাদের ধন্যবাদ! আপনাদের ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।
(Feed Source: news18.com)