ট্রেন আসছে…! পিছন থেকে ছুটে এসে ধাক্কা এক যাত্রীকে! সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর হত্যার ছক

ট্রেন আসছে…! পিছন থেকে ছুটে এসে ধাক্কা এক যাত্রীকে! সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর হত্যার ছক

সিয়াটলের এক রেলস্টেশনে মুহূর্তের মধ্যে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সামনে এক যাত্রীকে ঠেলে দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে, আর সেই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

স্টেশনে মৃত্যুফাঁদ! চলন্ত ট্রেনের সামনে ঠেলে দেওয়ার চেষ্টা, মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার যুবক

ট্রেন আসছে। ওঁত পেতে আছে এক যুবক, পিলারের আড়ালে। ট্রেন স্টেশনে এসে পড়তেই সামনে ছুটে গিয়ে এক যাত্রীকে সে দিল ঠেলা! আর একটু হলেই রেললাইনে পড়ে প্রাণ যেত সেই যাত্রীর! এ হেন হত্যার ছকের ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের নর্থগেট স্টেশনে সেই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে চলন্ত ট্রেনের সামনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যাত্রী। ভিডিওটি দেখলে শিউরে উঠবেন।