হরমুজ প্রণালীর জলপথ দিয়ে এখন পর্যন্ত অন্তত আটটি ভারতীয় জাহাজ সফলভাবে পারাপার করেছে। যা বিশ্বের অস্থির পরিস্থিতির মাঝে দেশের জন্য বড় কূটনৈতিক সফলতা৷
আর কোনও দেশ পারেনি! হরমুজ প্রণালী পেরিয়ে এল ৮টি ভারতীয় জাহাজ, বড় কূটনৈতিক সাফল্য দিল্লির (Reuters/File)
নয়াদিল্লি: আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা৷ তবে এর মাঝেই হরমুজ প্রণালীর জলপথ দিয়ে এখন পর্যন্ত অন্তত আটটি ভারতীয় জাহাজ সফলভাবে পারাপার করেছে। ইরানের পথ বন্ধ করার পর এখনও পর্যন্ত এই পথে এতগুলি জাহাজ অন্য কোনও দেশের পারাপার করেনি৷ যা বিশ্বের অস্থির পরিস্থিতির মাঝে দেশের জন্য বড় কূটনৈতিক সফলতা৷
বিশ্বের মোট তেল ও গ্যাস বাণিজ্যের অধিকাংশ, প্রায় এক-পঞ্চমাংশ জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে৷ অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক বাজারে এই প্রণালীর গুরুত্ব অসীম৷ আমেরিকা-ইজরায়েলের সমন্বিত হামলার পর তেহরান কার্যত এই পথ বন্ধ করে দেয়। তবে ইরান জানিয়েছে, “বন্ধুসুলভ দেশ” যেমন ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তান-এর জন্য এই জলপথ খোলা থাকবে।
শনিবার সকালে, এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সান্ভি’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের দিকে রওনা হয়েছে। এটি এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পার হওয়া অষ্টম জাহাজ। সূত্রের খবর, আরও দুটি জাহাজ, ‘গ্রিন আশা’ এবং ‘জগ বিক্রম’—আগামী কয়েক দিনের মধ্যে ভারতে পৌঁছানোর কথা।
হরমুজ প্রণালী অতিক্রম করা জাহাজগুলির তালিকা:
- শিবালিক
- নন্দা দেবী
- জাগ লাডকি
- পাইনে গ্যাস
- জাগ বসন্ত
- বিডব্লিউ টাইর
- বিডব্লিউ এলম
- গ্রিন সানভি
বর্তমানে ১৫টিরও বেশি ভারতীয় জাহাজ, যেখানে প্রায় ৪৮৫ জন ভারতীয় নাবিক রয়েছেন, এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। যুদ্ধ পরিস্থিতি চলতে থাকায় অনিশ্চয়তা বজায় রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী বহু বছর ধরে ওমান উপসাগর এবং আরব সাগর এলাকায় মোতায়েন রয়েছে, যাতে ভারতীয় ও অন্যান্য দেশের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
(Feed Source: news18.com)