)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত শনিবার ৪ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স (GT vs RR, IPL 2026)। শুভমন গিলরা (Shubman Gill) ব্যাক-টু-ব্যাক হারল। জিটি (GT) তাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এই প্রথমবার মরসুমের প্রথম দুই ম্যাচই হারল। জিটি হারলেও তুমুল চর্চায় তাঁদেরই আনক্যাপড পেসার অশোক শর্মা (Ashok Sharma) ২৩ বছরের জোরে বোলার আইপিএলে ইতিহাস লিখে এলিট ক্লাবে ঢুকে পড়লেন। ম্যাচে ১৫৪.২ কিলোমিটার প্রতি ঘণ্টায় রকেট ডেলিভারি করে চমকে দিয়েছেন এই ‘বন্দেভারত এক্সপ্রেস’ পেসার! এরপরেই তুমুল আলোড়ন ভারতীয় ক্রিকেটে। কে এই অশোক শর্মা?
গতিতে দিশেহারা রাজস্থান
আইপিএল খুঁজে পেয়েছে আরেক গতিদানবকে। গতির ঝড়ে রাজস্থান দিশেহারা হয়ে পড়েছিল আমদাবাদে। অশোকের মাইলস্টোন মুহূর্তটি এসেছিল রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে, অশোক ভয়াবহ গতিতে ইয়র্কার করেছিলেন। যা ধ্রুব জুরেল ঠিক শেষ মুহূর্তে ব্যাট নামিয়ে কোনও মতে ঠেকিয়ে দিয়েছিলেন। তবে, বলের সঙ্গে ব্যাটের সংযোগ ঘটার পর সেটি ঠিক কোন দিকে গেল, সে সম্পর্কে রাজস্থানের উইকেটরক্ষক-ব্যাটারের বিন্দুমাত্র ধারণা ছিল না। ডেলিভারির লক্ষণীয় বিষয়ই হল, ঠিক আগের বলেই অশোক আঙুলে চোট পাওয়া সত্ত্বেও চলতি মরসুমের দ্রুততম ডেলিভারিটি করেছেন। ডোনোভান ফেরেইরার প্রচণ্ড গতির স্ট্রেইট ড্রাইভ আটকাতে গিয়েই অশোকের আঙুলে প্রচণ্ড লাগে। যার ফলে তাঁকে বরফের প্যাক দিয়ে চিকিৎসাও নিতে হয়েছিল।
ধারাবাহিক ভাবে ১৫০ কিমি
অশোকের এই ভয়াবহ গতি কিন্তু কোনও বিচ্ছিন্ন ঝলকানি নয়। ২৩ বছরের বোলার তাঁর বোলিংয়ে ধারাবাহিক আগ্রাসন বজায় রেখেছিলেন এবং নির্দিষ্ট কোটার চার ওভারের স্পেলে তিনবার ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করেছেন। কিংবদন্তি ডেল স্টেইন ধারাভাষ্য দেওয়ার সময় অশোকের বোলিং অ্যাকশনের চুলচেরা বিশ্লেষণ করেছেন। প্রোটিয়া মহিরাথী জানিয়েছেন যে, অশোকের ডেলিভার ক্ষিপ্র এবং শক্তিশালী। একই সঙ্গে বল ডেলিভারি সময়ে তাঁর মাথা স্থির থাকে এবং নজর থাকে পিচেই। স্টেইন বুঝিয়ে বলেছেন যে, বল রিলিজ করার মুহূর্তে অশোকের সামনের পায়ের অবস্থান বা ‘ফ্রন্ট-লেগ ব্রেস’ ছিল প্রায় নিখুঁত—যা তাঁকে এক্সপ্রেস ফাস্ট বোলারদের মধ্যে অন্য়তম সাবলীল বোলিং অ্যাকশনের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আইপিএলের দ্রুততম ডেলিভারি
অশোক শর্মা – ১৫৪.২ কিমি/ঘণ্টা
আনরিখ নোকিয়া ১৫০.৯ কিমি/ঘণ্টা
কার্তিক ত্যাগী – ১৪৯.৭ কিমি/ঘণ্টা
কাগিসো রাবাডা- ১৪৯.১ কিমি/ঘণ্টা
আইপিএলে ভারতীয় বোলারদের করা দ্রুততম ডেলিভারি
উমরান মালিক – ১৫৭ কিমি/ঘণ্টা (২০২২ সালে SRH-এর হয়ে)
মায়াঙ্ক যাদব – ১৫৬.৭ কিমি/ঘণ্টা (২০২৪ সালে LSG-এর হয়ে)
অশোক শর্মা – ১৫৪.২ কিমি/ঘণ্টা (২০২৬ সালে GT-এর হয়ে)
অশোক শর্মার বায়োডেটা: গত ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেক অশোকের। নিলামে ৯০ লাখ টাকায় তিনি বিক্রি হয়েছিলেন। লিগে তাঁর প্রথম ডেলিভারিই ছিল ১৪৯.৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মার্কো জানসেন ছিল তাঁর প্রথম শিকার। যদিও সেই বলটি তিনি করেছিলেন স্লোয়ার! লেন্ট হান্টে অংশ নিয়েই অশোকের ভাগ্য খুলে গিয়েছিল। নাম রেজিস্টার করার সময়সীমা শেষ হওয়ার পরেই অশোক গিয়েছিলেন সেখানে। আয়োজকদের কাছে একটি বল করার কাতর আকুতি ছিল তাঁর। অশোক চটি পরে বল করেছিলেন ১৪০ কিমি প্রতি ঘণ্টায়। এই অসাধারণ কৃতিত্ব রাতারাতি স্কাউটদের নজর কেড়ে নেয়। ২০২৫-২৬ মরসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফি চলাকালীন মাত্র ১০ ম্যাচে ২২ উইকেট শিকার করে সে টুর্নামেন্টের অন্যতম সেরা উদীয়মান তারকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁর গতি ছিল সকলের চর্চায়
(Feed Source: zeenews.com)
