
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে নতুন সরকার আসতেই তার উত্তাপ টের পেতে শুরু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা দেশ থেকে উত্খাতের পর তড়িঘড়ি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন ড. মহম্মদ ইউনূস। শপথ নিয়েছিলেন দেশের প্রধান উপদেষ্টা হিসেবে। এই সেই ইউনূসই দেশ ছাড়তে পারবেন না। তিনি যাতে বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে না পারেন তার জন্য নোটিস জারি হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।
সুপ্রিম কোর্ট থেকে মহম্মদ ইউনূস-সহ মোট ২৪ উপদেষ্টার বিরুদ্ধে নেটিস জারি হয়েছে। নেটিস জারি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
কেন এই নোটিস? সম্প্রতি বাংলাদেশ হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে হামের মারাত্মক প্রাদূর্ভাব দেখা দিয়েছে। পাশাপাশি বহু মানুষ ও শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর পেছনে রয়েছে ওই ২৪ জনের ভূমিকা।
কী সেই ভূমিকা? নোটিসে বলা হয়েছে হামের জন্য টিকাদানের কর্মসূচি সরকারি ব্যবস্থার বাইরে বেসরকারি হাতে দেওয়া হয়েছিল। এর পেছনে ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। যতদিন না টিকাদান কর্মসূচির সঙ্গে জালিয়াতির বিষয়টি নিয়ে তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত ইউনূস ও ২৪ উপদেষ্টাদের দেশত্য়াগে নিষেধাজ্ঞা জারি করা হোক।
এতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।
ওই আইনি নোটিস নিয়ে ফেসবুক পোস্ট করে জানিয়েছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। তিনি বলেন, হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিস প্রেরণ করেছি।
উল্লেখ্য়, শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় এক বছর পর বাংলাদেশ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদ জিয়ার ছেলে তারেক রহমান। নতুন সরকারে মহম্মদ ইউনূসকে কোনও পদ দেওয়া হয়নি। ফলে তাঁর বিদেশে ফিরে যাওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। আর ইউনূসের সেই কাজেই বাধার প্রাচীর তুলে দিল
(Feed Source: zeenews.com)
