‘যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই থাকুন’! ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির পরই ইরানে থাকা ভারতীয়দের বার্তা বিদেশ মন্ত্রকের

‘যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই থাকুন’! ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির পরই ইরানে থাকা ভারতীয়দের বার্তা বিদেশ মন্ত্রকের

পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। সেই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা জারি করল ভারত সরকার। পরবর্তী ৪৮ ঘণ্টা ঘরের ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

‘যেখানে আছেন সেখানেই থাকুন’ ইরানে ভারতীয়দের জন্য কড়া সতর্কবার্তা, উত্তেজনার আবহে নির্দেশ

ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষিতে নাগরিকদের ‘যেখানে আছেন সেখানেই থাকতে’ এবং অন্তত ৪৮ ঘণ্টা ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।