LPG Crisis: গ্যাস ছাড়াই ৮-১০ জনের রান্না হবে রোজ! ২০০ ঘণ্টায় পুড়বে ১ ইউনিট বিদ্যুৎ, অত্যাধুনিক ওভেন বানিয়ে নজির চঞ্চলের

LPG Crisis: গ্যাস ছাড়াই ৮-১০ জনের রান্না হবে রোজ! ২০০ ঘণ্টায় পুড়বে ১ ইউনিট বিদ্যুৎ, অত্যাধুনিক ওভেন বানিয়ে নজির চঞ্চলের

LPG Crisis: বাঁকুড়ার উদ্যোক্তা তৈরি করেছেন একটি ওভেন যেটিতে বিনা দূষণে রান্না করতে পারবেন আটজনের, লাগবে না এলপিজি গ্যাস।

উদ্যোক্তা এবং ওভেন

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার উদ্যোক্তা তৈরি করেছেন একটি ওভেন যেটিতে বিনা দূষণে রান্না করতে পারবেন আটজনের, লাগবে না এলপিজি গ্যাস। ২০০ ঘণ্টা চললে মাত্র এক ইউনিট বিদ্যুৎ পুড়বে। বাঁকুড়ার উদ্যোক্তা এবং উদ্ভাবক চঞ্চল সিং প্রকৃতির জন্য চিন্তা ভাবনা করে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক গাড়ি আগেই বানিয়েছেন, এবার গ্যাস সংকটের সময় বানালেন এমন একটা ওভেন যেটাতে ৭-৮ জনের রান্না হয়ে যাবে অনায়াসে খুবই কম বিদ্যুৎ খরচে।

এই ওভেনের মূল জ্বালানি কাঠ। কাঠ ব্যবহার করে ওভেনে করা হবে রান্না। তবে উনুনে কাঠ ব্যবহার করলে সব থেকে বড় যে সমস্যা সম্মুখীন হতে হয় সেটি হল দূষণ। তবে এই ওভেনে চঞ্চল সিং বুদ্ধি করে লাগিয়েছেন একটি পাখা। যে পাখা সম্পূর্ণ দূষণটিকে নিরাময় করে ফেলছেন। এই পাখাটি ২০০ ঘণ্টা চললে তবে পুড়বে এক ইউনিট বিদ্যুৎ। কারেন্ট চলে গেলেও রয়েছে ব্যাকআপ ব্যাটারি। অর্থাৎ চিন্তার কোনও কারণ নেই রেস্টুরেন্ট হোক কিংবা ছোট ব্যবসায়ী অথবা গৃহস্থ ঘরে ব্যবহার করা যেতে পারে এই ওভেন।

(Feed Source: news18.com)