twins with different fathers: মেডিক্যাল মিস্ট্রি না মিরাকল: যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, বাবার পরিচয় আলাদা আলাদা

twins with different fathers: মেডিক্যাল মিস্ট্রি না মিরাকল: যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, বাবার পরিচয় আলাদা আলাদা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: এ যেন সিনেমাকে হার মানা! তবে ঘটনাটি কিন্তু ঘোরতর বাস্তব। পরীক্ষিতও বটে। দুই ভিন্ন ব্যক্তির যমজ সন্তানের জন্ম দিলেন তরুণী। ঘটনাটি ঘটেছে পর্তুগালে।

জানা গিয়েছে, ওই তরুণী বয়স ঊনিশ বছর। সম্প্রতি পর্তুগালের  গোয়াস প্রদেশের মিনেইরোস যমজ সন্তানের জন্ম দেন তিনি। এরপর শিশুদের যখন আট মাস, তখন DNA পরীক্ষা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এক শিশু ডিএনএ এক ব্যক্তির সঙ্গে মিললেও, অন্য শিশুটির ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে।

এ কীভাবে সম্ভব? ওই তরুণীর মনে পড়ে যায়, একইদিনে অন্য় এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। ওই ব্যক্তির ডিএনএ পরীক্ষা করে জানা যায়, দ্বিতীয় শিশুটির বাবা তিনিই। অর্থাত্‍ একইদিনে দুই ব্য়ক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ওই তরুণী। এরপর যমজ সন্তানের জন্ম দিলেন। যাদের দেখতে একজনের মতো, কিন্তু আসলে তারা দুই ব্য়ক্তির সন্তান! DNA প্রোফাইল সম্পূর্ণ আলাদা।

এদিকে আলাদা ব্যক্তির সন্তান হলে বার্থ সার্টিফিকেটে কিন্তু ওই তরুণীর বর্তমান সঙ্গীর নামই রয়েছে।  ফলে উভয় শিশুর লালন-পালন করার দায়িত্ব পালন করতে হচ্ছে তিনি।

ঘটনাটি অত্য়ন্ত বিরল। চিকিত্‍সাবিজ্ঞানের পরিভাষায় ‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেকান্ডেশন’ (Heteroparental Superfecundation)। স্বাভাবিক গর্ভাবস্থা নিয়ে গবেষণারত চিকিৎসক ডা. তুলিও জর্জ ফ্রাঙ্কো জানিয়েছেন, সারা পৃথিবীতে এখন এমন ২০ ঘটনার হদিশ মিলেছে। যেখানে যমজ সন্তানের বাবা আলাদা।

(Feed Source: zeenews.com)