
Iran US War : ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধবিরতি (US Iran Ceasefire) এক লহমায় বদলে দিয়েছে বিশ্বের আর্থিক মানচিত্র (World Economy)। এতদিন যারা মন্দার আশঙ্কায় দিন গুণছিলেন, এবার সেই বাজার বিশেষজ্ঞরাই দিচ্ছেন ইতিবাচক ইঙ্গিত। সব মিলিয়ে ১৫ দিনের যু্দ্ধবিরতি আশা জাগাচ্ছে সাধারণ মানুষের মনে। মার্কেট এক্সপার্টরা বলছেন, শীঘ্রই ভারতের বাজারে কমে যেতে পারে এই জিনিসগুলির দাম। রইল তালিকা।
পেট্রোল, ডিজেলের দাম কমবে !
এই যুদ্ধ বিরতিতে সবার আগে দাম কমবে পেট্রোল-ডিজেল ছাড়াও রান্নার গ্যাসের। বিশ্ব বাজারে হরমুজ খুলে দেওয়ার পরই এই বিষয়ে আশা জাগছে সবার মনে। এর পিছনে রয়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধের সময় এই ব্রেন্ট ক্রডের দাম ব্য়ারেল প্রতি ১১৫ ডলারে চলে গিয়েছিল। যা এবার ১৪ শতাংশ কমে ৯৫ ডলারে চলে এসেছে। এর ফলে পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে। তবে এখনই এই দাম কমার সুযোগ কম। কারণ তেল বিপণন কোম্পানিগুলি তাদের লোকসান ও আয়করের বিষয়ে আগে চিন্তা করবেন।
৭-১০ দিনের মধ্যে কমতে পারে দাম ?
পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে এই দাম কমার বিষয়টি ৭-১০ দিনের মধ্য়ে হতে পারে। অপরিশোধিত তেলের দাম কমলে আগামী দিনে রান্নার গ্যাসের দামেও তার প্রভাব দেখতে পাবে দেশবাসী। তাই LPG সিলিন্ডারের দাম কমার বিষয়টিও ফেলে দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে প্রথমেই গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম না কমলেও বাণিজ্য়িক গ্যাস ১৯ কেজি সিলিন্ডারের দাম কমতে পারে। এর ফলে রেস্তোরাঁ, দোকানে খাবারের দাম কমে যাবে।
এই জিনিসগুলির দাম সস্তা হতে পারে !
পেট্রোল, ডিজেল
শাকসবজি ও ফলমূল
রান্নার তেল
ডাল
খাদ্যসামগ্রী
স্মার্টফোন
ল্যাপটপ ও পিসি
টিভি
রেফ্রিজারেটর
ওয়াশিং মেশিন
যানবাহন
বিদেশ থেকে আমদানি করা পোশাক
(Feed Source: abplive.com)
